News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অপটোমেট্রিক পরীক্ষায় দুর্নীতির অভিযোগে যুব কংগ্রেসের ডেপুটেশন, পুনঃপরীক্ষার দাবি
Image

অপটোমেট্রিক পরীক্ষায় দুর্নীতির অভিযোগে যুব কংগ্রেসের ডেপুটেশন, পুনঃপরীক্ষার দাবি

আগরতলা, ৩ নভেম্বর: সাম্প্রতিক অপটোমেট্রিক পরীক্ষা ঘিরে ফের একবার দুর্নীতির অভিযোগ উঠেছে। এই প্রেক্ষিতে সোমবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে প্রদেশ যুব কংগ্রেস।

যুব কংগ্রেসের প্রতিনিধিরা জানান, গত ১৭ অক্টোবরও তারা একই বিষয়ে স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন জমা দিয়েছিলেন। তাঁদের অভিযোগ, ২০২৪ সালের পরীক্ষায় ওএমআর শিটের পরিবর্তে সাদা কাগজে পরীক্ষা নেওয়া হয়েছিল, যা ছিল সম্পূর্ণ অস্বচ্ছ ও দুর্নীতিপূর্ণ। সেই একই ধরনের অনিয়ম যেন চলতি বছরের পরীক্ষায় না ঘটে, তা নিশ্চিত করার দাবি জানান তারা।

তাঁরা আরও বলেন, চলতি বছর ৮৫টি পদে অপটোমেট্রিক পরীক্ষা নেওয়া হলেও, সেখানে ফের একবার দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষার প্রশ্নপত্রে ২০২১ সালের এক অনলাইন পোর্টালের হুবহু প্রশ্ন পুনরায় ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা প্রশ্নপত্রে একাধিক ত্রুটির কথাও জানিয়েছেন।

তাঁদের দাবি, ওই ঘটনায় নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া প্রয়োজন। একইসঙ্গে, তারা দ্রুত পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি সরকার দ্রুত পদক্ষেপ না নেয়, তবে তারা বৃহত্তর আন্দোলনে নামবে।

Releated Posts

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026

রাজ্য পুলিশ মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে এসপি-র নেতৃত্বে বিশেষ তদন্তদল গঠিত

আগরতলা, ২৪ জুলাই: রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃত্যুর মামলার তদন্ত করবেন পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top