News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সীমান্তে বিএসএফ জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরার রাজ্যপাল
Image

সীমান্তে বিএসএফ জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরার রাজ্যপাল

আগরতলা, ৩ নভেম্বর : ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সোমবার ধলাই জেলার রাইশ্যাবাড়ি ব্লকের সীমান্ত এলাকায় পরিদর্শনে যান এবং বিএসএফ-এর ১০৮ নম্বর ব্যাটালিয়নের পাঠাছাড়া বর্ডার আউট পোস্টে অবস্থানরত জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করেন।

রাজ্যপাল সীমান্ত রক্ষায় বিএসএফ জওয়ানদের নিষ্ঠা ও আত্মত্যাগের প্রশংসা করেন। তিনি বলেন, “সীমা প্রহরীদের অক্লান্ত পরিশ্রম দেশের নিরাপত্তাকে সুদৃঢ় করেছে।” পাশাপাশি তিনি ভারত সরকারের সীমান্তবর্তী গ্রামগুলির উন্নয়ন ও সেখানকার বাসিন্দাদের কল্যাণে নেওয়া নানা উদ্যোগের কথাও উল্লেখ করেন।

রাজ্যপাল সৌহার্দ্যের নিদর্শন হিসেবে বিএসএফ সদস্যদের মধ্যে মিষ্টি ও ফল বিতরণ করেন। এই সফরে উপস্থিত ছিলেন বিএসএফ উদয়পুর সেক্টরের ডিআইজি গজরাজ যাদব, ১০৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার আনু টি.পি., ধলাই জেলার জেলা শাসক ও পুলিশ সুপার সহ অন্যান্য প্রশাসনিক ও রাজস্ব বিভাগের কর্মকর্তারা। রাজ্যপালের এই সফর সীমান্ত অঞ্চলের নিরাপত্তা বাহিনীর মনোবল বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন প্রশাসনিক মহল।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top