News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ডিওয়াইএফআই-র ৪৬তম প্রতিষ্ঠা দিবস পালন: পতাকা উত্তোলন ও শহিদ বেদীতে শ্রদ্ধা নিবেদন
Image

ডিওয়াইএফআই-র ৪৬তম প্রতিষ্ঠা দিবস পালন: পতাকা উত্তোলন ও শহিদ বেদীতে শ্রদ্ধা নিবেদন

আগরতলা, ৩ নভেম্বর:
ডিওয়াইএফআই-র ৪৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ সংগঠনের উদ্যোগে মেলারমাঠ সংলগ্ন ছাত্র-যুব ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং শহিদ বেদীতে পুষ্পার্পণ করে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, রাজ্য সম্পাদক নবারুণ দে, সহ আরও অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সংগঠনের গৌরবময় ইতিহাস ও সংগ্রামী পথচলার কথা তুলে ধরেন।

তিনি বলেন, ডিওয়াইএফআই তার প্রতিষ্ঠালগ্ন থেকে যুবসমাজের ন্যায্য দাবি আদায়ের লড়াই, শিক্ষা ও কর্মসংস্থানের অধিকার রক্ষায় এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তিনি সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি ও যুব সমাজকে সংগঠিত করার আহ্বান জানান।

উপস্থিত নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আগামী দিনগুলোতেও রাজ্যের বিভিন্ন প্রান্তে ডিওয়াইএফআই -র তরফে নানা কর্মসূচি নেওয়া হবে।

Releated Posts

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ধর্মেন্দ্র প্রধানের

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। তিনি জানিয়েছেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নেতাজির নামেই হাসপাতাল, কলেজের সরকারি নাম আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: হোমিওপ্যাথিক মেডিক্যাল প্রতিষ্ঠানের সরকারি নাম হবে আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top