News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ডিওয়াইএফআই আড়ালিয়া অঞ্চলের ৬ষ্ঠ অঞ্চল সম্মেলন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির
Image

ডিওয়াইএফআই আড়ালিয়া অঞ্চলের ৬ষ্ঠ অঞ্চল সম্মেলন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির

আগরতলা, ২ নভেম্বরঃ ডি ওয়াই এফ আই আড়ালিয়া অঞ্চলের ৬ষ্ঠ অঞ্চল সম্মেলনের বার্তা সর্বত্র ছড়িয়ে দিতে শনিবার আড়ালিয়া লোকনাথ পাড়ায় আয়োজিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির।

শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের প্রাক্তন ডেপুটি মেয়র সমর চক্রবর্তী, প্রাক্তন কাউন্সিলর সুশান্ত দাস, ডি ওয়াই এফ আই রাজ্য কমিটির সম্পাদক নবারুন দেব, ডুকলি বিভাগীয় কমিটির সভাপতি অরিন্দম বিশ্বাস, সম্পাদক শুভংকর মজুমদার, রাজ্য কমিটির সদস্য খোকন ঘোষ, অঞ্চল সম্পাদক শ্যামল রবিদাস, সভাপতি অমিতাভ কর্মকার, প্রাক্তন যুব নেতা পঙ্কজ ঘোষ, মিহির দত্ত ও বাবুল দেবনাথ প্রমুখ।

উল্লেখ্য, স্থানীয় তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিবিরটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রক্তদান মানবতার সেবা—এই বার্তাই ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Releated Posts

নেতাজির নামেই হাসপাতাল, কলেজের সরকারি নাম আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: হোমিওপ্যাথিক মেডিক্যাল প্রতিষ্ঠানের সরকারি নাম হবে আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top