News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় অনুষ্ঠিত প্রথম রাজ্য কিয়োকুশিন ফুল কন্টাক্ট কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৫
Image

ত্রিপুরায় অনুষ্ঠিত প্রথম রাজ্য কিয়োকুশিন ফুল কন্টাক্ট কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৫

আগরতলা, ২ নভেম্বরঃ রবিবার আগরতলার বিবেকানন্দ ব্যায়ামাগারে আয়োজিত হয় প্রথম ত্রিপুরা রাজ্য কিয়োকুশিন ফুল কন্টাক্ট কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৫। অনুষ্ঠানের উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার।

এই উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতনামা জিমন্যাস্ট ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত দীপা কর্মকার, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষসহ অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্বরা।

প্রসঙ্গত, এদিনের প্রতিযোগিতায় প্রায় ৬০ জন প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহণ করেন। একদিনব্যাপী এই প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এই প্রতিযোগিতাকে আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে ত্রিপুরার তরুণ প্রজন্ম মার্শাল আর্টে আরও উৎসাহিত হয়।

Releated Posts

নেতাজির নামেই হাসপাতাল, কলেজের সরকারি নাম আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: হোমিওপ্যাথিক মেডিক্যাল প্রতিষ্ঠানের সরকারি নাম হবে আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top