News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কাঞ্চনপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে জালে উঠল বিশাল সাপ, অল্পের জন্য রক্ষা যুবক
Image

কাঞ্চনপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে জালে উঠল বিশাল সাপ, অল্পের জন্য রক্ষা যুবক

আগরতলা, ১ নভেম্বর : মাছ ধরতে গিয়ে বিষধর সাপের মুখোমুখি। এমনই এক রোমহর্ষক ঘটনা ঘটেছে কাঞ্চনপুরের ডাইনছড়া গ্রামে। কিছুক্ষণের মধ্যেই বিশাল সাপটি দেখতে ভিড় জমে পুকুরপাড়ে।

শনিবার সকালে নিজের পুকুরে জাল ফেলে মাছ ধরছিলেন স্থানীয় যুবক নিরোধ নাথ। কিন্তু মাছের বদলে জালে উঠে আসে বিশালাকৃতির এক কিং কোবরা সাপ। চোখের সামনে জালের মধ্যে সাপটি নড়াচড়া করতে দেখে আতঙ্কে পুকুরপাড়ে জাল ফেলে দূরে সরে যান নিরোধ নাথ। ভাগ্য ভালো, জাল টানার সময় সাপের ছোবল থেকে অল্পের জন্য রক্ষা পান তিনি।

ঘটনার পর মুহূর্তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ঘটনাস্থলে। সাপটি দেখে তারা অনুমান করেন এটি একটি বিষধর কিং কোবরা, যার দৈর্ঘ্য প্রায় কয়েক ফুট।

কিছুক্ষণের মধ্যেই বিশাল সাপটি দেখতে ভিড় জমে পুকুরপাড়ে। পরে বনদপ্তরকে খবর দেওয়া হলে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয়দের বক্তব্য, এত বড় সাপ আমরা এর আগে দেখিনি, ভয়েও কাঁপছিলাম, আবার কৌতূহলেও তাকিয়ে ছিলাম।
ঘটনার পর গ্রামে এখনো আলোচনার কেন্দ্রবিন্দু সেই বিশালাকৃতির কিং কোবরা।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top