News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জাতীয় ঐক্যের বার্তা নিয়ে আগরতলায় সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে বিজেপির “একতা মার্চ”
Image

জাতীয় ঐক্যের বার্তা নিয়ে আগরতলায় সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে বিজেপির “একতা মার্চ”

আগরতলা, ৩১ অক্টোবর:
ভারতের লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আজ পালিত হল “জাতীয় একতা দিবস”। এই উপলক্ষ্যে আয়োজিত হয় এক বিশাল “একতা মার্চ”। ভারতীয় জনতা পার্টির সদর (শহর) ও সদর (গ্রামীণ) জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই পদযাত্রা চন্দ্রপুর আইএসবিটি থেকে শুরু হয়ে আশ্রম চৌমুহনীতে এসে সমাপ্ত হয়।

এদিনের একতা মার্চে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী ভগবান দাস, সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, বিধানসভার বিধায়িকা কল্যাণী রায়, কাউন্সিলর সুকুমার সাহা, পাঁচখয়রপুর মণ্ডলের কার্যকর্তাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, “সর্দার বল্লভভাই প্যাটেলই ছিলেন ভারতের প্রকৃত ঐক্যের স্থপতি। দেশের বিভিন্ন রাজ্যকে রাজতন্ত্র থেকে গণতন্ত্রে রূপান্তরিত করার ক্ষেত্রে তাঁর অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের জনগণ আজ নতুন উদ্যমে জাতীয় ঐক্য ও সংহতির পথে এগিয়ে চলেছে। মোদি সরকারের আমলে সর্দার বল্লভভাই প্যাটেলকে তাঁর প্রাপ্য সম্মান প্রদান করা হয়েছে, যা গোটা দেশের কাছে গর্বের বিষয়।” এদিনের একতা মার্চে দেশপ্রেম ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে শহরজুড়ে।

Releated Posts

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026

রাজ্য পুলিশ মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে এসপি-র নেতৃত্বে বিশেষ তদন্তদল গঠিত

আগরতলা, ২৪ জুলাই: রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃত্যুর মামলার তদন্ত করবেন পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top