News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুলিশি অভিযানে তির জুয়া চক্রের ১১ সদস্য গ্রেপ্তার, নগদ অর্থ ও সরঞ্জাম উদ্ধার
Image

পুলিশি অভিযানে তির জুয়া চক্রের ১১ সদস্য গ্রেপ্তার, নগদ অর্থ ও সরঞ্জাম উদ্ধার

আগরতলা, ৩০ অক্টোবর:
রাজধানীর পূর্ব থানার পুলিশের সফল অভিযানে বড়সড় তির জুয়া চক্রের পর্দাফাঁস হল। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার আগরতলার বনকুমারী বাজার ও সেন্ট্রাল রোড এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে পুলিশ মোট ১১ জন তির জুয়াড়িকে আটক করে। এই অভিযানে নেতৃত্ব দেন পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ।

তিনি জানান, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় গোপনে তির জুয়া খেলা চলছিল বলে খবর ছিল। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে পরিকল্পিতভাবে অভিযান চালিয়ে ১১ জনকে হাতেনাতে ধরে ফেলে।

অভিযানের সময় পুলিশ জুয়া খেলার সরঞ্জাম, নগদ প্রায় ১১ হাজার টাকা এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তির জুয়ার সঙ্গে যুক্ত ছিল এবং এই জুয়ার মাধ্যমে অবৈধভাবে মোটা অঙ্কের টাকা লেনদেন চলত।

ওসি সুব্রত দেবনাথ জানান, বহুদিন ধরে এই তির জুয়া চক্রের ওপর নজর রাখছিল পুলিশ। অবশেষে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযানে সাফল্য মিলেছে। এই ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ।

Releated Posts

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী হিসেবে ৪৩৯৯ দিন পূর্ণ করায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আন্তরিক শুভেচ্ছা…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top