News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে বিভিন্ন স্থানে ঘটা করে পালিত হচ্ছে জগদ্ধাত্রী পূজা
Image

রাজ্যে বিভিন্ন স্থানে ঘটা করে পালিত হচ্ছে জগদ্ধাত্রী পূজা

আগরতলা, ৩০ অক্টোবর: দুর্গাপূজা ও কালীপূজার পর কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে অনুষ্ঠিত হয় দেবী জগদ্ধাত্রীর আরাধনা। ঐতিহ্য মেনে এদিন সারা রাজ্যজুড়ে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে জগদ্ধাত্রী পূজা।

চন্দননগরের মতোই রাজ্যের বিভিন্ন প্রান্তে তিন দিনব্যাপী মহাধুমধামে চলছে এই পূজা। তবে উত্তর–পূর্বাঞ্চলের বেশ কয়েকটি স্থানে একই দিনে সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর পূজা সম্পন্ন হচ্ছে। এ বছর বৃহস্পতিবার পড়েছে নবমীর তিথি। ফলে আজ সর্বত্র পূজিত হচ্ছেন মা জগদ্ধাত্রী— যিনি ‘জগতের ধাত্রী’ বা বিশ্বব্রহ্মাণ্ডের ধারণকর্ত্রী রূপে পূজিতা হন।

আগরতলার ওমা মহেশ্বর মন্দির, ফায়ার সার্ভিস প্রাঙ্গণ এবং ত্রিনয়নী সামাজিক সংস্থা সহ একাধিক স্থানে সকাল থেকেই শুরু হয়েছে জগদ্ধাত্রী পূজার আচার–অনুষ্ঠান। রাজধানীর আনন্দময়ী কালীবাড়িতেও চলছে দেবীর আরাধনা। পূজাকে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ ও ভক্তিভাব লক্ষ্য করা গেছে।

অগ্রহায়ণ মাসের শুক্লা নবমী তিথিতে রাজধানীর উমা মহেশ্বরী তথা মা আনন্দময়ী আশ্রমে অনুষ্ঠিত হচ্ছে বাৎসরিক জগদ্ধাত্রী পূজা। ভোর থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় উপচে পড়েছে। দেবী জগদ্ধাত্রী, যিনি শক্তির প্রতীক, তাঁর চরণে প্রণাম জানাতে আজ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের সমাগমে ভরে উঠেছে আগরতলা শহর।

ভক্তদের বিশ্বাস, মা জগদ্ধাত্রীর পূজায় অংশগ্রহণ করলে জীবনে শান্তি, সমৃদ্ধি ও সাহসের সঞ্চার ঘটে। পূজা উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top