News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টেট উত্তীর্ণদের সার্টিফিকেট ও নিয়োগের দাবিতে সরব বেকার যুবক-যুবতীরা
Image

টেট উত্তীর্ণদের সার্টিফিকেট ও নিয়োগের দাবিতে সরব বেকার যুবক-যুবতীরা

আগরতলা, ২৭ অক্টোবর:
২০২৪-২৫ শিক্ষাবর্ষের টিচারস এলিজিবিলিটি টেস্ট – টেট ওয়ান ও টেট টু পরীক্ষা সম্পন্ন হওয়ার পর বহু প্রতীক্ষিত ফলাফল প্রকাশ করেছে ত্রিপুরা টিআরবিটি। প্রায় দুই হাজারেরও বেশি বেকার যুবক-যুবতী এই পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন। তবে ফলাফল প্রকাশের পরও এখনও পর্যন্ত প্রার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেয়নি বোর্ড, যা নিয়ে উত্তীর্ণদের মধ্যে গভীর ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এরই প্রেক্ষিতে সোমবার সকাল থেকে একদল টেট উত্তীর্ণ প্রার্থী টিআরবিটি বোর্ডের দপ্তরে উপস্থিত হয়ে বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা অবিলম্বে সার্টিফিকেট প্রদানের দাবি জানান, কারণ সার্টিফিকেট হাতে না থাকায় তারা ভবিষ্যৎ নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না। দীর্ঘদিন অপেক্ষার পরও কোনও নির্দিষ্ট সময়সীমা ঘোষণা না হওয়ায় প্রার্থীদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে।

প্রার্থীদের অভিযোগ, রাজ্যের বিভিন্ন সরকারি ও অনুদানপ্রাপ্ত স্কুলে শিক্ষক স্বল্পতা প্রকট আকার ধারণ করেছে। বহু স্কুলে একাধিক বিষয়ের শিক্ষক নেই, ফলে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের দাবি, বর্তমানে যে সংখ্যক প্রার্থী টেট উত্তীর্ণ হয়েছেন তার চেয়েও অনেক বেশি পদ রাজ্যে শূন্য রয়েছে।
সেই কারণে তারা সরকারের কাছে একযোগে সকল টেট উত্তীর্ণদের নিয়োগের দাবি জানান। এদিন প্রার্থীরা জানান, রাজ্যে শিক্ষাক্ষেত্রের উন্নতি ও বেকারত্ব দূরীকরণের স্বার্থে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সার্টিফিকেট প্রদানে বিলম্বের কোনও যুক্তি নেই বলেও তারা মন্তব্য করেন। আগামী দিনে যদি সার্টিফিকেট ও নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু না হয়, তবে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

Releated Posts

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

Update: পরীক্ষা অনিয়মের বিতর্কে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ‘গত ১০ দিনের ঘটনায় মর্মাহত’: ধর্মেন্দ্র

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার তাঁর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন। পদত্যাগপত্রে তিনি…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নেতাজির নাম সরানো হচ্ছে না, হোমিওপ্যাথি হাসপাতালের নাম নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: রাজ্য হোমিওপ্যাথি হাসপাতাল থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম সরিয়ে দেওয়া হচ্ছে, এমন প্রচার সম্পূর্ণ ভুল।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top