News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাব্রুমে পুলিশের সাফল্য, বিএসএফের যৌথ অভিযানে সীমান্ত গ্রাম থেকে ৯৩ কেজি গাঁজা উদ্ধার
Image

সাব্রুমে পুলিশের সাফল্য, বিএসএফের যৌথ অভিযানে সীমান্ত গ্রাম থেকে ৯৩ কেজি গাঁজা উদ্ধার

সাব্রুম, ২৭ অক্টোবর:
রবিবার গভীর রাতে দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম থানাধীন রমেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন দাসপাড়া এলাকার এক বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী। সাব্রুম থানার পুলিশ ও ১১৪ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ যৌথভাবে এই সফল অভিযানটি পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এদিন গভীর রাতে দাসপাড়া এলাকায় তল্লাশি চালানো হয়। তল্লাশি চলাকালীন তিনটি বস্তা উদ্ধার হয়, যার ভেতর বিভিন্ন প্যাকেটে প্যাকেজ করা অবস্থায় মোট ৯৩ কেজি ৭০০ গ্রাম গাঁজা মজুত ছিল।
সাব্রুম থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) অপু দাস জানান, উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য লক্ষাধিক টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। ঘটনায় এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করা হয়েছে।
তবে অভিযানের সময় বাড়ির মালিক ও পরিবারের সদস্যরা বাড়িতে উপস্থিত ছিলেন না। পুলিশ জানিয়েছে, তারা বর্তমানে পলাতক, এবং তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
অপরদিকে, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান আরও জোরদার করার আশ্বাস দিয়েছেন পুলিশ ও বিএসএফ কর্তৃপক্ষ। স্থানীয় প্রশাসনও জানিয়েছে, সীমান্ত এলাকা জুড়ে মাদকবিরোধী তৎপরতা অব্যাহত থাকবে।

Releated Posts

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

Update: পরীক্ষা অনিয়মের বিতর্কে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ‘গত ১০ দিনের ঘটনায় মর্মাহত’: ধর্মেন্দ্র

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার তাঁর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন। পদত্যাগপত্রে তিনি…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নেতাজির নাম সরানো হচ্ছে না, হোমিওপ্যাথি হাসপাতালের নাম নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: রাজ্য হোমিওপ্যাথি হাসপাতাল থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম সরিয়ে দেওয়া হচ্ছে, এমন প্রচার সম্পূর্ণ ভুল।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top