News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুরনিগমের ১৩ নম্বর ওয়ার্ডে অব্যবস্থার চিত্র, পানীয় জল ও নিকাশি সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ
Image

পুরনিগমের ১৩ নম্বর ওয়ার্ডে অব্যবস্থার চিত্র, পানীয় জল ও নিকাশি সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ

আগরতলা, ২৭ অক্টোবর : আগরতলা পুর নিগমের অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘদিন ধরে পানীয় জল, রাস্তাঘাট ও নিকাশি ব্যবস্থার মারাত্মক সমস্যায় ভুগছেন। এলাকাবাসীর অভিযোগ, বহুবার অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত পরিস্থিতির তেমন কোনও পরিবর্তন ঘটেনি।

এই ওয়ার্ডটি পুর নিগমের মেয়র ইন কাউন্সিলর প্রদীপ চন্দের অধীনস্থ। কিন্তু স্থানীয়দের অভিযোগ, এলাকার একাধিক রাস্তায় খানাখন্দে ভরা, সামান্য বৃষ্টিতেই জল জমে তৈরি হয় কাদা-পানির স্তর। একইসঙ্গে নিকাশি ব্যবস্থা বেহাল, ফলে নোংরা জল রাস্তায় উপচে পড়ছে।

অন্যদিকে, অনেক এলাকায় নিয়মিত পানীয় জলের সরবরাহ বন্ধ থাকে বলে জানিয়েছেন বাসিন্দারা। এতে দৈনন্দিন জীবনে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন তারা।

এলাকাবাসীর দাবি, প্রতিনিয়ত আমরা এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, অথচ প্রশাসনের পক্ষ থেকে কেউ খোঁজ নিচ্ছে না। নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সমস্যাগুলি নিয়ে শীঘ্রই পুর কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ জানাতে চলেছেন বাসিন্দারা। তবে পুর নিগমের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

Update: পরীক্ষা অনিয়মের বিতর্কে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ‘গত ১০ দিনের ঘটনায় মর্মাহত’: ধর্মেন্দ্র

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার তাঁর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন। পদত্যাগপত্রে তিনি…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নেতাজির নাম সরানো হচ্ছে না, হোমিওপ্যাথি হাসপাতালের নাম নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: রাজ্য হোমিওপ্যাথি হাসপাতাল থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম সরিয়ে দেওয়া হচ্ছে, এমন প্রচার সম্পূর্ণ ভুল।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top