News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ছিনতাই হওয়া স্বর্ণের চেইন সহ দুই যুবককে আটক করল এনসিসি থানার পুলিশ
Image

ছিনতাই হওয়া স্বর্ণের চেইন সহ দুই যুবককে আটক করল এনসিসি থানার পুলিশ

আগরতলা, ২৭ সেপ্টেম্বরঃ শালবাগান এলাকায় দিনদুপুরে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় অবশেষে দুই যুবককে গ্রেফতার করেছে এনসিসি থানা পুলিশ।

জানা গেছে, নীলাদ্রি কর্মকার নামে এক ব্যক্তি তার বোনকে নিয়ে সিধাই মোহনপুর থেকে অটো নিয়ে আগরতলার দিকে আসছিলেন। পথে শালবাগান এলাকায় হঠাৎই দুই যুবক অটোর পাশে এসে নীলাদ্রিবাবুর বোনের গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় এবং পালিয়ে যায়। ঘটনার পর নীলাদ্রি কর্মকার নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তৎপর হয়ে প্রথমে দুই সন্দেহভাজনকে আটক করে আদালতে তোলে। আদালতের নির্দেশে তাদের জেল হেফাজতে পাঠানো হয়।

পরবর্তীতে তদন্তকারী অফিসার জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও দুই অভিযুক্তের নাম উঠে আসে। এরপর আজ পুলিশ ওই দুই যুবককেও গ্রেফতার করে এবং তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়।

নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ প্রসেনজিৎ মালাকার জানান, আজ অভিযুক্ত দুই যুবককে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে প্রেরণ করা হবে।

ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ছিনতাই চক্রের অন্যান্য সদস্যদের খুঁজে বের করার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

Releated Posts

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026

রাজ্য পুলিশ মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে এসপি-র নেতৃত্বে বিশেষ তদন্তদল গঠিত

আগরতলা, ২৪ জুলাই: রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃত্যুর মামলার তদন্ত করবেন পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top