News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৃষি ও উদ্যান বিষয়ে টাস্ক ফোর্সের সভায় মুখ্যমন্ত্রী
Image

কৃষি ও উদ্যান বিষয়ে টাস্ক ফোর্সের সভায় মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ অক্টোবর: উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে কিষাণ রেল পরিষেবাকে আরও শক্তিশালী করতে হবে। এই অঞ্চলের বিভিন্ন রাজ্যে উৎপাদিত সামগ্রীগুলি নিজেদের মধ্যে রপ্তানী করতে যাতে কোন ধরণের বাধার সম্মুখীন না হতে হয় সেই ধরণের ব্যবস্থা গড়ে তুলতে হবে। তাছাড়া কিষাণ রেলের কোল্ড স্টোরেজ ব্যবস্থাকেও আরও উন্নত করা সম্ভব কিনা সেদিকেও নজর দেওয়া উচিত।
আজ ত্রিপুরা ইনস্টিটিউশান ফর ট্রান্সফরমেশন কার্যালয়ের কনফারেন্স হলে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির টাস্ক ফোর্সের কৃষি ও উদ্যান বিষয়ক এক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক (ডোনার) এর মন্ত্রী জোতিরাদিত্য সিন্ধিয়া বৈঠকে সভাপতিত্বে করেন। বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রীগণ ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির এগ্রি জিআই ট্যাগিং প্রাপ্ত বিভিন্ন কৃষিজ ফসলকে এক একটি ব্র্যান্ডে পরিণত করতে হবে। উত্তর পূর্বাঞ্চলের মাটি খুবই উর্বর। বৈজ্ঞানিক পদ্ধতিতে সঠিক ফসল চাষের মাধ্যমে এখানকার কৃষকরা আর্থিকভাবে লাভবান হতে পারেন। এক্ষেত্রে এই অঞ্চলের কৃষি মহাবিদ্যালয়গুলির সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করতে হবে। তাছাড়া ক্লাস্টারভিত্তিক উৎপাদন এবং মার্কেটিং-এর মাধ্যমে দেশ বিদেশে স্থানীয় পণ্যের রপ্তানিতে বিশেষ জোর দিতে হবে।
বৈঠকে ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সিকিমের অর্গানিক ফার্মিং এর বিশেষ প্রশংসা করেন এবং এই অঞ্চলের অন্যান্য রাজ্যগুলিতে এই ফার্মিংকে জনপ্রিয় করার জন্য পরামর্শ দেন।
এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায় সহ অন্যান্য আধিকারিকগণও।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top