News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিজ ঘর থেকে স্ত্রীর মৃতদেহ উদ্ধার , খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
Image

নিজ ঘর থেকে স্ত্রীর মৃতদেহ উদ্ধার , খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর:
স্বামীর হাতে নৃশংসভাবে খুন হলেন স্ত্রী। এমনই অভিযোগ মৃতার পরিবারের সদস্যদের। রবিবার ভোরে চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছে আমতলী থানার অন্তর্গত রানির খামার ঝরঝরিয়া এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায় রবিবার ভোরে নিজ ঘর থেকে আমতলী থানার অন্তর্গত রানির খামার ঝরঝরিয়া এলাকার সেন্টু সরকারের স্ত্রী আদরি সরকারের মৃতদেহ উদ্ধার হয়। জানা যায়, সেন্টু তার স্ত্রীকে প্রায়ই কারণে-অকারণে মারধোর করতো। ঠিক একইভাবে সেন্টু সরকার শনিবার রাতেও অন্যান্য দিনের মতো তার স্ত্রী আদরী সরকারের সাথে ঝগড়া বিবাদ করে। রবিবার ভোরে স্থানীয় লোকজন আদরি সরকারের মৃতদেহ পড়ে থাকতে দেখে দৌড়ঝাঁপ শুরু করে। এবং আটক করে তার স্বামী সেন্টু সরকারকে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ সুপার আইপিএস নমিত পাঠক সহ আমতলীর এসডিপিও পারমিতা পান্ডে ও আমতলী থানার ওসি পরিতোষ দাস সহ থানার অন্যান্য পুলিশ ও টিএসআর বাহিনী।

পুলিশ ঘটনাস্থল থেকে আদরী সরকারের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাঁপানিয়া হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।পাশাপাশি সেন্টু সরকারকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।জানাগেছে আমতলী থানার পুলিশ এ ব্যাপারে নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। এই হত্যাকান্ডে গোটা ঝরঝরিয়া এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top