News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টাকারজলায় কার্যকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর ১২৭তম ‘মন কি বাত’ শ্রবণ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা
Image

টাকারজলায় কার্যকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর ১২৭তম ‘মন কি বাত’ শ্রবণ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ২৬ অক্টোবরঃ আজ টাকারজলায় দলের কার্যকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় কর্মসূচি ‘মন কি বাত’-এর ১২৭তম পর্ব শ্রবণ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ।

অনুষ্ঠান চলাকালীন সবাই মনোযোগ দিয়ে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য শোনেন। মুখ্যমন্ত্রী নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইলে জানান, এই অনুপ্রেরণামূলক পর্বে মাননীয় প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তীর তাৎপর্যের ওপর বিশেষভাবে আলোকপাত করেন। তিনি জাতির ঐক্য ও অখণ্ডতার ক্ষেত্রে সর্দার প্যাটেলের অনন্য অবদানের কথা স্মরণ করিয়ে দেন।

মুখ্যমন্ত্রী লেখেন, “সর্দার প্যাটেল জী আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। প্রধানমন্ত্রী মোদী জী আজ তাঁর আদর্শকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরলেন, যা আমাদের সকলকে আরও অনুপ্রাণিত করবে।”

এদিন প্রধানমন্ত্রী দেশবাসীকে আহ্বান জানান—সবাই মিলে দেশের প্রতি নিজেদের অনুভূতি ও ভাবনা সামাজিক মাধ্যমে ভাগ করে নিতে #VandeMatram150 হ্যাশট্যাগ ব্যবহার

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top