News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Update : শান্তিরবাজারের ঘটনা আন্দোলনের নামে কলঙ্ক, মথার অস্তিত্ব আগামীদিনে খুঁজে পাওয়া যাবে না: মুখ্যমন্ত্রী
Image

Update : শান্তিরবাজারের ঘটনা আন্দোলনের নামে কলঙ্ক, মথার অস্তিত্ব আগামীদিনে খুঁজে পাওয়া যাবে না: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ অক্টোবর: শান্তিরবাজারের ঘটনা আন্দোলনের নামে কলঙ্ক। তাদের শাস্তি অবশ্যই হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। এধরনের ঘটনা জাতি – জনজাতি কেউ মেনে নেবেন না। আর কিছুদিন পরে তাদের খুঁজে পাওয়া যাবে না। শান্তিরবাজারে নৃশংস হামলার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে সরকার। ই হামলায় জড়িত অভিযুক্তদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে পুলিশ আইন মেনে যা যা করার সেটা অবশ্যই করবে। শান্তিরবাজারের ঘটনায় আহত ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গিয়ে আজ জিবি হাসপাতালে সংবাদ মাধ্যমকে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

উল্লেখ্য, গতকাল বিভিন্ন ইস্যুতে সিভিল সোসাইটি অফ ত্রিপুরা ডাকে আয়োজিত ত্রিপুরা বনধের দিনে কমলপুর মহকুমার শান্তিরবাজারে হামলার অভিযোগ উঠে। এই ঘটনায় একাধিক সরকারি আধিকারিক সহ গুরুতর জখম হন বেশ কয়েকজন। ঘটনায় অভিযোগের আঙুল তিপ্রা মথার নেতা কর্মীদের বিরুদ্ধে। এনিয়ে গতকালই সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডাঃ মানিক সাহা। পুরো ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি।

মুখ্যমন্ত্রী জানান, গতকাল রাতে ধলাই জেলার সুরমা বিধানসভার শান্তিরবাজার এলাকায় ‘সিভিল সোসাইটি অফ ত্রিপুরা’-র নামে তিপ্রা মথার কর্মীরা একটি নৃশংস ও পরিকল্পিত হামলা চালায়। এই ঘটনায় সালেমা ব্লকের বিডিও অভিজিৎ মজুমদার, ইঞ্জিনিয়ার অনিমেষ সাহা এবং ব্যবসায়ী সুব্রত পাল গুরুতরভাবে আহত হন। আহতদের প্রথমে কমলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই আমি নির্দেশ দিই যাতে দ্রুত তাদেরকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর আজ সকালে জিবি হাসপাতালে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা। সেই সঙ্গে হাসপাতালে উপস্থিত তাদের পরিবারবর্গ ও ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি।

মুখ্যমন্ত্রী কঠোর ভাষায় বলেন, সরকার এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়। আইন আইনের পথে চলবে। সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রী আরো বলেন, এই ঘটনা সত্যি অর্থে অবর্ণনীয়। ডান্ডা, রড, গুলতি নিয়ে যেভাবে আক্রমণ করা হয়েছে সেটা আন্দোলনের নামে একটা কলঙ্ক। শুনেছি যে, গলার হার পর্যন্ত ছিনতাই করা হয়েছে। এটা কোন ধরণের আন্দোলন? ঘটনার জেরে আইন মেনে পুলিশ যা করার করবে। অভিযুক্তদের শাস্তি অবশ্যই হবে। প্রাণঘাতী হামলা হয়েছে। গোটা ঘটনায় অন্তত বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এধরণের বর্বরোচিত ঘটনা জাতি জনজাতি কেউ মেনে নেবে না। আগামীদিনে ওদেরকে খুঁজে পাওয়া যাবে না। এর আগেও হুমকি ধমকি দিয়েছে তারা। তবে এধরনের প্রাণঘাতী হামলার জবাব দেওয়া হবে।

Releated Posts

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ১১ কেভি টাওয়ারের গার্ড ওয়াল, অল্পেতে রক্ষা গোটা পরিবার

আগরতলা, ৯ জুন : উত্তর ত্রিপুরা জেলার পূর্ব চুড়াইবাড়ি গ্রামের একটি পরিবার মঙ্গলবার সকালে বড় ধরনের দুর্ঘটনার হাত…

ByByTaniya Chakraborty Jun 9, 2026
Scroll to Top