News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সিভিল সোসাইটির ডাকা বনধের জেরে সাঁচীরামবাড়ী এলাকায় জাতীয় সড়ক অবরোধ

সিভিল সোসাইটির ডাকা বনধের জেরে সাঁচীরামবাড়ী এলাকায় জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ২৩ অক্টোবরঃ
রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নিকট একাধিক দাবি আদায়ের লক্ষ্যে তিপ্রামথা সমর্থিত সিভিল সোসাইটির উদ্যোগে আহ্বান করা হয়েছে সারা রাজ্যজুড়ে ২৪ ঘণ্টার বনধ। এই বনধের সমর্থনে বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে পিকেটিং করেন আন্দোলনকারীরা। এই বনধের জেরে আটকে দেওয়া হয় সাব্রুম – আগরতলা জাতীয় সড়কের যান চলাচল।

জোলাইবাড়ীর সাঁচীরামবাড়ী এলাকায় তিপ্রামথা দলের কর্মী-সমর্থকরা সাব্রুম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। এর ফলে জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে পড়ে এবং সাধারণ মানুষ ব্যাপক ভোগান্তির সম্মুখীন হন।

অবরোধস্থলে উপস্থিত সিভিল সোসাইটির এক সদস্য জানান, সরকারের তরফে তাঁদের দাবি পূরণের কোনো উদ্যোগ না নেওয়ায় তাঁরা বাধ্য হয়ে এই আন্দোলনের পথে নেমেছেন। তিনি আরও সতর্ক করে বলেন, “যদি সরকার আমাদের দাবি মান্য না করে, তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে। প্রয়োজনে সরকারের প্রতি সমর্থন প্রত্যাহারও করা হতে পারে।”

Releated Posts

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top