News Flash

  • Home
  • দেশ
  • জিএসটি বচত উৎসব: পড়ুয়াদের জন্য স্টেশনারি পণ্যে সম্পূর্ণ কর মকুব
Image

জিএসটি বচত উৎসব: পড়ুয়াদের জন্য স্টেশনারি পণ্যে সম্পূর্ণ কর মকুব

নয়াদিল্লি, ২১ অক্টোবর : নতুন প্রজন্মের জিএসটি সংস্কারের আওতায় শিক্ষার্থীদের জন্য বড়সড় সুখবর। গত মাসের ২২ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘জিএসটি বচত উৎসব’ এখন উপকারে আসছে সমাজের সর্বস্তরের মানুষের। এই উৎসবের অধীনে সরকার স্টেশনারি পণ্যের উপর থেকে সম্পূর্ণ কর মকুবের ঘোষণা করেছে।

নতুন কর কাঠামো অনুযায়ী, আগে যেখানে পেন্সিল, শার্পনার, ক্রেয়ন, এক্সারসাইজ বই, গ্রাফ বই, মানচিত্র ও চার্টের উপর ১২ শতাংশ জিএসটি ধার্য ছিল, এখন এই সমস্ত শিক্ষা-সহায়ক সামগ্রী সম্পূর্ণ করমুক্ত হয়েছে। একইসঙ্গে, আগে ৫ শতাংশ করের আওতায় থাকা ইরেজারও এখন জিএসটি মুক্ত।

সরকারের এই পদক্ষেপ শিক্ষার্থীদের পাঠ্যসামগ্রী আরও সস্তায় পাওয়ার পথ খুলে দিয়েছে। এর ফলে একদিকে যেমন পড়াশোনার খরচ কমছে, অন্যদিকে তেমনই দেশীয় উৎপাদকদের জন্য তৈরি হচ্ছে চাহিদার নতুন বাজার।

নতুন দিল্লির এক স্টেশনারি দোকানদার বলকিশন আকাশবাণী নিউজকে জানান, “শিক্ষা সামগ্রীর দাম কমায় বাচ্চারা অনেক উপকৃত হচ্ছে। আগে যেসব জিনিস কিনতে দেরি করত, এখন সেগুলো সহজেই কিনতে পারছে।”

এই জিএসটি সংস্কার শুধু আর্থিক বোঝা কমিয়েই থেমে থাকছে না, বরং শিক্ষার আওতা আরও বিস্তৃত করতে সাহায্য করছে বলে মনে করছে প্রশাসন। সমস্ত পরিবার ও ছাত্রছাত্রীদের কাছে এটা এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Releated Posts

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top