News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোর্স মানি কেলেঙ্কারি ও ইঞ্জিনিয়ার আক্রান্তের প্রতিবাদে কৈলাসহরে বিক্ষোভ মিছিল, মন্ত্রীর পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি সিপিআইএম ছাত্র-যুব সংগঠনের
Image

সোর্স মানি কেলেঙ্কারি ও ইঞ্জিনিয়ার আক্রান্তের প্রতিবাদে কৈলাসহরে বিক্ষোভ মিছিল, মন্ত্রীর পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি সিপিআইএম ছাত্র-যুব সংগঠনের

আগরতল, ১৮ অক্টোবর: সোর্স মানি দুর্নীতির অভিযোগে রাজ্যের মন্ত্রী সুধাংশু দাসের পদত্যাগের দাবি ও সরকারি দপ্তরের ইঞ্জিনিয়ারকে মারধরের ঘটনায় অভিযুক্ত মন্ত্রীর ভাই সহ অন্যান্য দুষ্কৃতিদের গ্রেপ্তারের দাবিতে আজ কৈলাসহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করে সিপিআই(এম)- এর ছাত্র ও যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই।

এদিন বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সোর্স মানি বা কমিশনের নামে রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পে ব্যাপক দুর্নীতি চলছে এবং এই দুর্নীতির সঙ্গে সরাসরি মন্ত্রীর যোগসূত্র রয়েছে। অভিযুক্ত মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে ছাত্র ও যুব সমাজ বৃহত্তর আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এসএফআই ও ডিওয়াইএফআই নেতৃবৃন্দ জানান, তাঁদের আন্দোলন শান্তিপূর্ণ হলেও প্রশাসন যদি অভিযোগগুলিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, তাহলে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।

Releated Posts

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

মান্দাইয়ে এনডিএ জোটের জয়জয়কার, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা

আগরতলা, ৫ অক্টোবর: প্রায় ১০ বছর পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Oct 5, 2026

স্বামী-সন্তান রেখে নিখোঁজ গৃহবধূ, শ্বশুর-শাশুড়িসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগরতলা, ৫ অক্টোবর: স্বামী ও দুই সন্তানকে রেখে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানা এলাকায়।…

ByByTaniya Chakraborty Oct 5, 2026
Scroll to Top