News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কর্মচারিদের সুবিধায় রাজ্য সরকার এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মধ্যে মউ স্বাক্ষর
Image

কর্মচারিদের সুবিধায় রাজ্য সরকার এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মধ্যে মউ স্বাক্ষর

আগরতলা, ১৭ অক্টোবর: আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা সরকার এবং স্টেট ব্যঙ্ক অব ইন্ডিয়ার মধ্যে এক মউ স্বাক্ষরিত হয়। রাজ্য সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে রাজ্য সরকারের পক্ষে অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায় এবং স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার পক্ষে ডিজিএম অজিত কুমার পোদ্দার মউ-এ স্বাক্ষর করেন।

সাক্ষরিত মউ-এ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের কর্মচারিদের স্যালারি প্যাকেজে ফেমিলি সেভিংস অ্যাকাউন্ট এসবিআই রিশতে, হেলথ ইনসুরেন্স, পার্সোনাল অ্যাক্সিডেন্টাল ইনসুরেন্স, এয়ার এক্সিডেন্টাল ইনসুরেন্স, হোম লোন, কার লোন ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধাসমূহ রয়েছে।

মউ স্বাক্ষরের সময়ে অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব আকিঞ্চন সরকার, সাধারণ প্রশাসন (সচিবালয় প্রশাসন) দপ্তরের যুগ্ম সচিব অসীম সাহা, স্টেট ব্যঙ্ক অব ইন্ডিয়ার সিজিএম (গুয়াহাটি সার্কেল) প্রভাস বোস, জিএম (গুয়াহাটি সার্কেল) অমরেশ কুমার ঝা, রিজিওন্যাল ম্যানেজার আগরতলা (উত্তর) তমাল কিশোর দেবর্বমা, রিজিওন্যাল ম্যানেজার আগরতলা (দক্ষিন) দেবাশীষ দাস, রিসোর্স অফিসার সমীর চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

Releated Posts

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

মান্দাইয়ে এনডিএ জোটের জয়জয়কার, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা

আগরতলা, ৫ অক্টোবর: প্রায় ১০ বছর পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Oct 5, 2026

স্বামী-সন্তান রেখে নিখোঁজ গৃহবধূ, শ্বশুর-শাশুড়িসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগরতলা, ৫ অক্টোবর: স্বামী ও দুই সন্তানকে রেখে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানা এলাকায়।…

ByByTaniya Chakraborty Oct 5, 2026
Scroll to Top