News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আরএসএসের বিরুদ্ধে সরব যুব কংগ্রেস, শহরে মিছিল শেষে কুশপুত্তলিকা দাহ
Image

আরএসএসের বিরুদ্ধে সরব যুব কংগ্রেস, শহরে মিছিল শেষে কুশপুত্তলিকা দাহ

আগরতলা, ১৫ অক্টোবর : আরএসএস শাখা চলাকালীন এবং পরে আরএসএস নেতাদের দ্বারা বারবার যৌন হয়রানির শিকার হয়ে কেরেলার আনন্দু আজি নামে একজন তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার জীবন শেষ করতে বাধ্য হন। ওই ঘটনার প্রতিবাদে এবং ন্যায় বিচার দাবিতে সরব হয়েছে যুব কংগ্রেস।

এদিন কংগ্রেস ভবন থেকে মিছিল করে প্যারাডাইস চৌমুহনী সিটি সেন্টারের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন নেতৃত্বরা। পরবর্তী সময়ে রাস্তা অবরোধ করে কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন নেতৃত্বরা। ওই বিক্ষোভ মিছিলকে ঘিরে পুলিশের সাথে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। পরবর্তীতে তাদেরকে গ্রেফতার করে এডি নগর পুলিশ লাইন মাঠে নিয়ে যাওয়া হয়েছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা বলেন, কেরালার একজন আইটি পেশাদার আনন্দু আত্মঘাতী হয়েছেন। আত্মঘাতীর আগে সোশ্যাল মিডিয়ায় তিনি একাধিক আরএসএস সদস্যের দ্বারা শারীরিক নির্যাতনের অভিযোগ করে শেষ পোস্ট দেন। বিভিন্ন মানসিক অসুস্থতায় ভুগছিল সে। অবশেষে তা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছিলেন। আত্মহত্যার আগে এক যুবক আরএসএস সম্পর্কে এই অত্যন্ত গুরুতর বিষয়গুলি লিখেছিলেন। এই পুরো বিষয়টি তদন্ত করা উচিত। জড়িত আরএসএস সদস্যদের শাস্তি দেওয়া উচিত।

আরএসএসের কারণে আনন্দু যে নির্যাতন, যন্ত্রণা এবং মানসিক আঘাত সহ্য করেছিলেন তা ভোলা যাবে না। এই ঘটনাটি আরএসএ এবং বিজেপি নেতৃত্বের অন্ধকার, ভণ্ড বাস্তবতা উন্মোচিত করে। এরই প্রতিবাদে সরব হয়েছে প্রদেশ যুব কংগ্রেস।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top