News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কেন্দ্রীয় রেল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রী, বিকশিত ত্রিপুরা ও বিকশিত ভারতের পথে একাধিক উদ্যোগে আলোচনা
Image

কেন্দ্রীয় রেল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রী, বিকশিত ত্রিপুরা ও বিকশিত ভারতের পথে একাধিক উদ্যোগে আলোচনা

নয়াদিল্লি, ১৫ অক্টোবর : আজ নয়াদিল্লির রেল ভবনে কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। এই বৈঠকে “বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত”-এর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিপূর্ণ দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা হয়।

ওই সাক্ষাতে রেলমন্ত্রীর নিকট বিভিন্ন বিষয়ে আবেদন করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল, আগরতলা-গৌহাটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালুর প্রস্তাব,রেলপথ দ্বিগুণকরণ প্রকল্পের অগ্রগতি,বিদ্যুৎচালিত ট্রেন চালানোর পরিকল্পনা, দীর্ঘ দূরত্বের ট্রেনে নতুন ও উন্নতমানের কোচ সংযোজন এবং স্টেশনসমূহের আধুনিকীকরণ, ত্রিপুরা ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটের নতুন ভবন নির্মাণ এবং ফিল্ম সিটি উন্নয়ন এবং কল সেন্টার স্থাপন ও সম্প্রসারণে নতুন পদক্ষেপ এবং সাইবার সিকিউরিটি হাবের আরও বিস্তার ও আধুনিকীকরণ করা ইত্যাদি।

এই বৈঠক ত্রিপুরার সার্বিক উন্নয়নে কেন্দ্র ও রাজ্যের সম্মিলিত প্রচেষ্টার এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। শ্রী বৈষ্ণব রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ডে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top