News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মহারাজগঞ্জ বাজারের জলাশয়ে মৃতদেহ উদ্ধার, তীব্র চাঞ্চল্য
Image

মহারাজগঞ্জ বাজারের জলাশয়ে মৃতদেহ উদ্ধার, তীব্র চাঞ্চল্য

আগরতলা, ১৫ অক্টোবর: সাত সকালে মহারাজগঞ্জ বাজার সংলগ্ন নবনির্মিত পার্কের জলাশয় থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রথমে স্থানীয়দের নজরে আসে পুকুরে ভাসমান মৃতদেহটি। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পূর্ব থানা এবং গোলবাজার ফাঁড়ির পুলিশ।

পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত দেবনাথ বলেন, মৃতদেহটি পুকুরের জলে বেশ কয়েকদিন ধরে পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মমগদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত দেবনাথ বলেন, মমতদেহের পরিচয় শনাক্তে কাজ চলছে। প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি, তবে দেহের হাতে সৌরভ নামের ট্যাটু লেখা রয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top