News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তারের দাবিতে পূর্ব মহিলা থানায় মহিলা কংগ্রেসের বিক্ষোভ
Image

শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তারের দাবিতে পূর্ব মহিলা থানায় মহিলা কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা, ১৪ অক্টোবর : শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত বুথ প্রেসিডেন্ট শিবু সাহাকে গ্রেপ্তারের দাবিতে আজ আগরতলার পূর্ব মহিলা থানায় বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করল মহিলা কংগ্রেস। অভিযোগ, এক আবাসনে প্রবেশ করে এক মহিলা ও তাঁর দুই কন্যার প্রতি অশালীন আচরণ করেন অভিযুক্ত বুথ প্রেসিডেন্ট শিবু সাহা। ঘটনার পর ভুক্তভোগী পরিবার মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও, অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ তুলেছে মহিলা কংগ্রেস।

সংগঠনের অভিযোগ, অভিযুক্ত শিবু সাহা দিব্যি এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এই ঘটনায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে স্থানীয় মহলে। এছাড়াও অভিযোগ উঠেছে, অভিযুক্ত ও তার সহযোগীরা ভুক্তভোগী পরিবারকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। এই পরিস্থিতিতে অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও নিরপেক্ষ তদন্তের দাবিতে আজ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে পূর্ব মহিলা থানায় বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান করা হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারী নেত্রীদের দাবি, “আইন সবার জন্য সমান হওয়া উচিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধীদের রক্ষা করা বন্ধ করতে হবে।” পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠনটি।

Releated Posts

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

কুমারঘাটে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, স্করপিওর পেছনে ধাক্কা ই-রিক্সার, আহত ১

আগরতলা, ২৬ জুলাই: ঊনকোটি জেলার কুমারঘাট-কৈলাসহর ২০৮ নম্বর জাতীয় সড়কের সোনাইমুড়ি এলাকায় শনিবার গভীর রাতে একটি গুরুতর সড়ক…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top