News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাত সকালে যুবকের মৃতদেহ উদ্ধার, খুনের আশঙ্কা পরিবারের
Image

সাত সকালে যুবকের মৃতদেহ উদ্ধার, খুনের আশঙ্কা পরিবারের

আগরতলা, ১৪ অক্টোবর : সাতসকালে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট নৌকাঘাট সংলগ্ন এলাকায় এক যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়ে পড়েছে তীব্র চাঞ্চল্য। পরিবারের অভিযোগ, ওই যুবককে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, আজ সকালে স্থানীয় বাসিন্দারা প্রথমে রাস্তার পাশে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা যুবককে দেখতে পান এবং খবর দিয়েছেন তেলিয়ামুড়া থানায়। খবর পেয়ে ওসি জয়ন্ত কুমার দের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহটি উদ্ধার করে।পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম ভজন দেবনাথ। বয়স আনুমানিক ৩৫ বছর। ময়নাতদন্তের জন্য মৃতদেহ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আগরতলা থেকে ফরেনসিক বিশেষজ্ঞদের ডাকা হয়েছে।

এদিকে, পরিবারের সদস্যদের অভিযোগ
ভজনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাবে। এই ঘটনার পর চাকমাঘাট ও আশপাশের এলাকায় জনমনে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

Releated Posts

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top