News Flash

Image

রাতের আঁধারে বিদ্যালয়ে চোরের হানা

আগরতলা, ১১ অক্টোবর: শহরের শিক্ষাপ্রতিষ্ঠানে আবারো চোরের দলের দাপট। গতকাল গভীর রাতে চোরের দল বিদ্যালয়ে হানা দিয়ে নগদ ৪০ হাজার টাকা সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, গতকাল গভীর রাতে নন্দনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চোরের দল হানা দিয়েছে। আজ সকালে স্কুল খুলতেই দেখতে পান অফিস কক্ষের তালা ভাঙা অবস্থায় রয়েছে। ভেতরে ঢুকে দেখেন আলমারি তছনছ করা হয়েছে। বিদ্যালয়ের সঞ্চিত নগদ টাকা, কিছু ইলেকট্রনিক্স সামগ্রী এবং গুরুত্বপূর্ণ নথিপত্র গায়েব।

স্কুল কর্তৃপক্ষের দাবি, চোরেরা সুপরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে। বিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা না থাকায় দুষ্কৃতীদের শনাক্তকরণে সমস্যা হচ্ছে। ইতিমধ্যেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সম্প্রতি শহরের একাধিক স্কুলে চুরির ঘটনা ঘটেছে। কিন্তু এখনো পর্যন্ত কোন দুষ্কৃতীকে গ্রেফতার করা যায়নি। তাঁরা পুলিশের কাছে দ্রুত তদন্ত শেষ করে দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন।

এই ঘটনার পর স্কুলে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন অভিভাবকরাও।

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top