News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নারী সমিতির চতুর্থ পশ্চিম ত্রিপুরা জেলা সম্মেলন অনুষ্ঠিত
Image

নারী সমিতির চতুর্থ পশ্চিম ত্রিপুরা জেলা সম্মেলন অনুষ্ঠিত

আগরতলা, ১১ অক্টোবর: আজ সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির চতুর্থ পশ্চিম ত্রিপুরা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মেলারমাঠ ভানু ঘোষ স্মৃতি ভবনে আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী রমা দাস ,সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেতৃত্বরা সহ পশ্চিম জেলার বিভিন্ন মহকুমা থেকে আগত প্রতিনিধিরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী রমা দাস বলেন, আজ সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির চতুর্থ পশ্চিম ত্রিপুরা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওই সম্মেলনে পশ্চিম জেলার চারটি মহকুমা থেকে চার শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।

এদিন তিনি আরও বলেন, বর্তমানে দেশজুড়ে এবং রাজ্যে যে রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে নারী সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নারী অধিকার, নারীর প্রতি সহিংসতা, দ্রব্যমূল্য বৃদ্ধি, কর্মসংস্থান, এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রশ্নে আমাদের সংগঠনের ভূমিকা আগামীতেও আরও জোরদার করতে হবে।

তিনি আরও বলেন, এই জেলা সম্মেলনের মাধ্যমে আগামী দিনের আন্দোলনের রূপরেখা নির্ধারণ করা হবে। রাজ্যের নারী সমাজকে সংগঠিত করে, তাদের অধিকার ও মর্যাদার প্রশ্নে একজোট হয়ে লড়াই গড়ে তোলা এখন সময়ের দাবি।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top