News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মৃৎশিল্পীদের আশার প্রদীপ: চাহিদা আছে, তবুও সঠিক দাম নেই
Image

মৃৎশিল্পীদের আশার প্রদীপ: চাহিদা আছে, তবুও সঠিক দাম নেই

আগরতলা, ১১ অক্টোবর : দীপাবলি সামনে রেখে শহরের বাজারে মাটির প্রদীপের চাহিদা তুঙ্গে। তবে সেই চাহিদার পুরোটা সুবিধা পাচ্ছেন না প্রদীপ তৈরি করা মৃৎশিল্পীরা। বিশেষ করে শহরের নন্দননগর এলাকার কারিগরদের দাবি, সারা বছর নানা প্রতিকূলতার মধ্যে কাজ করলেও, দীপাবলির মতো বড় উৎসবের সময়েও তাঁদের তৈরি মাটির প্রদীপের ন্যায্য দাম মিলছে না।

প্রসঙ্গত, নন্দননগর দীর্ঘদিন ধরেই মৃৎশিল্পের জন্য পরিচিত। এই এলাকার শতাধিক পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে মাটির সামগ্রী তৈরি করে জীবিকা নির্বাহ করছেন। দীপাবলি এলেই তাঁরা ঝাঁপিয়ে পড়েন প্রদীপ তৈরির কাজে। হালকা থেকে শুরু করে জটিল কারুকাজ করা বিভিন্ন ধরনের প্রদীপ তৈরি করেন তাঁরা, যেগুলির চাহিদা শহর ও শহরতলীর বিভিন্ন বাজারে প্রচুর।

স্থানীয় মৃৎশিল্পী জানান, গত এক মাস ধরে দিন-রাত খেটেছি। ৫০০০-এরও বেশি প্রদীপ বানিয়েছি। বাজারে ভালো চাহিদা থাকলেও পাইকাররা আমাদের থেকে অল্প দামেই কিনে নিচ্ছেন। কারণ, সস্তা বিদেশি বাল্ব ও টুনির দাপটে কিছুটা সঙ্কটে পড়েছেন তাঁরা।আগে প্রদীপের দাম কিছুটা ভালো পাওয়া যেত।

তাঁর কথায়, সমানেই দিপাবলী উৎসব। কিন্তু সারা বছর নানা প্রতিকূলতার মধ্যে কাজ করলেও, দীপাবলির মতো বড় উৎসবের সময়েও তাঁদের তৈরি মাটির প্রদীপের ন্যায্য দাম মিলছে না।

আধুনিকতা ও বিশ্বায়নের কারণে এই কুটির শিল্পও এখন কিছুটা সঙ্কটে। সস্তা চিনা টুনি বাল্ব এবং এলইডি আলোর দাপটে মাটির প্রদীপের চাহিদা কমেছে। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি এবং কাঁচা মালের দাম বাড়ায় উৎপাদন খরচও বেড়েছে। কিন্তু, শিল্পীরা কম লাভেও ঐতিহ্য ধরে রাখার জন্য লড়াই করছেন।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top