News Flash

  • Home
  • খেলা
  • ক্রীড়াক্ষেত্রে অব্যবস্থাপনা ও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে ক্ষোভ যুব কংগ্রেসের, ক্রীড়া পর্ষদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি
Image

ক্রীড়াক্ষেত্রে অব্যবস্থাপনা ও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে ক্ষোভ যুব কংগ্রেসের, ক্রীড়া পর্ষদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি

আগরতলা, ১০ অক্টোবর : শক্তিশালী দেশ, জাতি, সুস্থ শরীর মন ও ভবিষ্যৎ গড়া অন্যতম শক্তিশালী মাধ্যম ক্রীড়া জগত, তা ঐক্য ও সুভ্রাতৃত্বকে মজবুত করে। অত্যন্ত উদ্বেগ ও পরিতাপের বিষয় আজ দেশের ক্রীড়া জগতে অধিকাংশ ক্ষেত্রকেই শাসক বিজেপি কুক্ষিগত করে রেখে রাজনৈতিক লাভালাভকেই গুরুত্ব দিয়ে ব্যবহার করে আসছে। আজ এক সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করেছেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের নবনিযুক্ত যুব কংগ্রেস ইনচার্জ তথা সর্ব ভারতীয় যুব কংগ্রেস সম্পাদক হারগুন সিং। সাংবাদিক সম্মেলন ছাড়াও সাংগঠনিক বৈঠকে যোগদান করেছেন সর্বভারতীয় যুব কংগ্রেস সম্পাদক।

এদিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি বলেন, রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে একের পর এক অনিয়ম ও রাজনৈতিক হস্তক্ষেপ ঘটছে। তিনি অভিযোগ করেন, ক্রীড়া জগত যা একসময় ছিল ঐক্য, ভ্রাতৃত্ব ও সুস্থ সমাজ গঠনের অন্যতম শক্তিশালী মাধ্যম — আজ তা রাজ্যে পরিণত হয়েছে রাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্র হিসেবে।

তিনি আরো বলেন, রাজ্যে অতীতে ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন, খেলোয়াড়দের প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টির ফলে বহু খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক স্তরে কৃতিত্ব অর্জন করেছেন। কিন্তু বর্তমানে সেই ইতিবাচক উদ্যোগগুলিকে উপেক্ষা করা হচ্ছে এবং ক্রীড়া পর্ষদকে ব্যবহার করা হচ্ছে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য।

অভিযোগে বলা হয়েছে, এনএসআরসিসিকে এখন “ব্যবসা কেন্দ্র” হিসেবে ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি শারদ উৎসবের সময় চারদিনব্যাপী ওই কেন্দ্রে জলসা, উদ্দাম নাচগান এবং মদ্যপানের আসর বসেছিল বলে অভিযোগ তোলে যুব কংগ্রেস। এছাড়াও বিয়ের বরযাত্রীদের থাকার জন্য জায়গা ভাড়া দেওয়া সহ নানা আর্থিক লেনদেনের ঘটনা প্রকাশ্যে এসেছে।

প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি এই ঘটনাকে “ন্যাক্কারজনক” বলে আখ্যা দিয়ে ক্রীড়া পর্ষদের অযোগ্য ও অপদার্থ নেতৃত্বের তীব্র সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য, “যেখানে ক্রীড়া ক্ষেত্র হওয়া উচিত ছিল জাতি ও যুব সমাজের গঠনমূলক পথ, সেখানে আজ তা অপসংস্কৃতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে।”

যুব কংগ্রেস সভাপতি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে — অবিলম্বে ক্রীড়া ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ক্রীড়া পর্ষদের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে রাজ্যের সকল শান্তিপ্রিয় তরুণ ও যুব সমাজের প্রতি আহ্বান জানানো হয়েছে, সুস্থ শরীর ও মন গঠনের পাশাপাশি মূল্যবোধসম্পন্ন ও সামাজিক অবক্ষয়মুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ আন্দোলনে এগিয়ে আসতে।

Releated Posts

ভারতে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন অলিম্পিক আন্দোলনের প্রতি ভারতের অঙ্গীকারকে আরও মজবুত করবে: আইওএ

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): ২০২৬ সালের বিএডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের জন্য বিশ্ব ব্যাডমিন্টন সম্প্রদায়কে নয়াদিল্লিতে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 13, 2026

সিনকফিল্ড কাপে বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার সিনদারভকে হারিয়ে চমক প্রজ্ঞানানন্দার

সেন্ট লুইস, ১২ আগস্ট (আইএএনএস): সিনকফিল্ড কাপের দ্বিতীয় রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার জাভোখির সিনদারভকে হারিয়ে বড় চমক দিলেন…

ByByNews Desk Aug 12, 2026

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top