News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৭৮তম গোলাঘাটি শহীদ দিবস পালিত সারা ভারত কৃষক সভার রাজ্য কার্যালয়ে
Image

৭৮তম গোলাঘাটি শহীদ দিবস পালিত সারা ভারত কৃষক সভার রাজ্য কার্যালয়ে

আগরতলা, ১০ অক্টোবর:
সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির উদ্যোগে শুক্রবার যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ৭৮তম গোলাঘাটি শহীদ দিবস। এদিন রাজধানীর সারা ভারত কৃষক সভার রাজ্য কার্যালয়ে এই উপলক্ষে একটি স্মরণ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর, রাজ্য কমিটির অন্যান্য সদস্য, কৃষক সংগঠনের কর্মী-সমর্থক সহ বিশিষ্ট নাগরিকবৃন্দ। শহীদদের স্মরণে প্রথমে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
এদিন পবিত্র কর, গোলাঘাটি শহীদ দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, কৃষকদের ন্যায্য অধিকার ও মর্যাদার জন্য যাঁরা আত্মাহুতি দিয়েছেন, তাঁদের সংগ্রাম আজও কৃষক আন্দোলনের প্রেরণার উৎস। বর্তমান সময়ে কৃষকদের বিভিন্ন সমস্যা, ফসলের দাম, জমির সুরক্ষা ও কৃষিনীতির প্রশ্নে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার উপরও জোর দেন নেতৃবৃন্দ।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top