News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তৃণমূল কংগ্রেসের রাজ্য সদর দপ্তরে ভাঙচুর, ডিজির সাথে সাক্ষাৎ করেন প্রতিনিধি দল
Image

তৃণমূল কংগ্রেসের রাজ্য সদর দপ্তরে ভাঙচুর, ডিজির সাথে সাক্ষাৎ করেন প্রতিনিধি দল

আগরতলা, ৮ অক্টোবর: আগরতলায় তৃণমূল কংগ্রেসের দলীয় রাজ্য সদর দপ্তরে ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য পুলিশের মহানির্দেশক (ডিজি)-কে অবহিত করেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, ঘটনার পরপরই রাজ্য পুলিশের ডিজিকে বিষয়টি জানানো হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে অভিযোগ খুব শীঘ্রই দায়ের করা হবে।

কুণাল ঘোষ আরও বলেন, অতীতে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর হামলার ঘটনা ঘটেছে। এছাড়াও দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীদের উপর একাধিকবার হামলা হয়েছে। এই সমস্ত ঘটনাগুলি খতিয়ে দেখার জন্য রাজ্য পুলিশের ডিজিকে বিশেষভাবে বলা হয়েছে।

তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা অদম্য। শত বাধা অতিক্রম করেও আগরতলায় ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পৌঁছলেন আমাদের প্রতিনিধি দলের সদস্যরা। এই সেই দলীয় কার্যালয়, যেখানে গতকাল বিজেপির ভাড়া করা দুষ্কৃতীরা বর্বরোচিত আক্রমণ চালিয়েছিল, গণতন্ত্রে বিরোধী দলের অস্তিত্ব মুছে ফেলতে চেষ্টা চালিয়েছিল। গণতন্ত্র রক্ষায় আমাদের লড়াই চলছে, চলবে।

Releated Posts

নালা থেকে নিখোঁজ দিনমজুরের দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২৭ জুলাই : খোয়াই থানাধীন লাঠিবাড়ি কর্মকারপাড়া এলাকায় একটি কাঁচা নালা থেকে এক নিখোঁজ দিনমজুরের মৃতদেহ উদ্ধারকে…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top