News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় দুয়ারে গুণ্ডারাজ, বাংলার দুয়ারে সরকার : সাংসদ সায়নী
Image

ত্রিপুরায় দুয়ারে গুণ্ডারাজ, বাংলার দুয়ারে সরকার : সাংসদ সায়নী

আগরতলা, ৮ অক্টোবর: ত্রিপুরায় বিজেপি শাসিত রাজ্যে ফের রাজনীতি উত্তপ্ত। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যদের বিমানবন্দরের বাইরে বেরোতেই দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এমনকি, পুলিশ প্রশাসন কোনও প্রকার সহযোগিতা করছে না। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিমানবন্দর চত্বরে বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা। তাঁদের দাবি, ১০ মিনিটের মধ্যে গাড়ির ব্যবস্থা করে দেওয়া হোক। তা নাহলে পায়ে হেঁটেই দলীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা দেবেন তাঁরা।

এদিন সাংসদ সায়নী ঘোষ বলেন, ডবল ইঞ্জিন সরকার চালিত রাজ্যে দুয়ারে গুণ্ডারাজ, আর বাংলার দুয়ারে সরকার। এটাই বিজেপি আর আমাদের দলের পার্থক্য। ত্রিপুরায় তৃণমূলের সাংসদ, মন্ত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ বিজেপি সরকার সাধারণ মানুষকে সুরক্ষা দেবে কীভাবে, প্রশ্ন তুলেন তিনি।

এদিন তিনি আরও বলেন, ত্রিপুরা সফরে গিয়ে দলের সদস্যরা কীভাবে বাধার মুখে পড়ছেন ইতিমধ্যেই ত্রিপুরাবাসী জানতে পেরেছেন। জনগণ দেখতে পারছে বিমানবন্দরের বাইরে বিশাল পুলিশি ব্যারিকেড, প্রতিনিধিদের রাস্তায় বসে প্রতিবাদ করতে। আজকের এই ঘটনার জন্য বিজেপি সরকার লজ্জা লাগা দরকার।

এদিন সুদীপ রাহা বলেন, গণতন্ত্রে বিরোধী কণ্ঠ রোধ করা যায় না। প্রশাসনের এহেন ব্যবহার অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনাই প্রমাণ করে বিজেপি শাসিত রাজ্যে বিরোধীদের জন্য কোনও গণতান্ত্রিক পরিসর নেই। এ নিয়ে কেন্দ্র ও রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতারও তীব্র সমালোচনা করেছেন তাঁরা।

Releated Posts

শ্রীনগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার

আগরতলা, ২৭ জুলাই :অবৈধ মদ মজুত ও পাচারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার পুলিশ সফল অভিযান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top