News Flash

Image

নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ অক্টোবর : ছড়ার জল থেকে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় বুধবার দুপুরে কৈলাসহরের ধনবিলাশ গ্রাম পঞ্চায়েত এলাকায় এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। পরিবারের সদসয়দের দাবি, মৃত ব্যক্তি বিগত কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। এদিকে, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে পাঠিয়েছে।

ঘটনার বিবরণে ধনবিলাশ গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের বাসিন্দা বিশ্বরাজ সিনহা জানান যে, তাঁর কাকা ৬৫ বছরের বিন্দু মাধব সিনহা লক্ষ্মী পুজোর দিন থেকে নিখোঁজ ছিলেন। তাঁরা ভেবেছিলেন সম্ভবত কাকা পাশ্ববর্তী ডলুগাঁও এলাকায় এক নিকট আত্মীয়ের বাড়িতে গেছেন। কিন্তু বুধবার হঠাৎ করে ধনবিলাশ গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ড এলাকার বিলাশছড়ার জলে এক মৃতদেহ গ্রামবাসীরা দেখতে পান। এখবর শোনে পরিবারের সবাই এসে মৃতদেহ দেখে নিশ্চিত হন যে, মৃতদেহ বিন্দু মাধব সিনহার। ৬৫ বছরের বিন্দু মাধব সিনহা বিগত কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের পক্ষ থেকে কয়েক বছর পূর্বে বিন্দু মাধব সিনহাকে মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিলো। কিন্তু, বিন্দু মাধব সিনহা হাসপাতালের কাউকে কিছু না বলে চলে আসেন বলেও জানান মৃত বিন্দু মাধব সিনহার ভাতিজা বিশ্ব রাজ সিনহা।

তিনি আরও বলেন, বিন্দু মাধব সিনহা সাঁতার জানতেন না এবং বিন্দু মাধব সিনহার ডান হাত ভাঙ্গা ছিলো বলেও জানান। বিন্দু মাধব সিনহা অবিবাহিত ছিলেন। প্রতিদিন নিজের ঘর বাড়ি ভাঙ্গতেন এবং আবার নিজের ঘর তৈরি করতেন বলেও জানান বিশ্ব রাজ।

এব্যাপারে কৈলাসহর থানার পুলিশ অফিসার কিঙ্কর পাল জানান যে, বিলাশছড়ার জলে মৃতদেহ পাওয়ার খবর শোনে ঘটনাস্থলে আসেন এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কিভাবে এবং কি কারনে মারা গেছে তা এখনও নিশ্চিত হয়নি পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর রহস্য জানা যাবে বলে পুলিশ অফিসার কিঙ্কর পাল জানান।

Releated Posts

শ্রীনগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার

আগরতলা, ২৭ জুলাই :অবৈধ মদ মজুত ও পাচারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার পুলিশ সফল অভিযান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top