News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিমানবন্দরে দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে রাজ্য কার্যালয়ের পথে তৃণমূল প্রতিনিধি দল
Image

বিমানবন্দরে দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে রাজ্য কার্যালয়ের পথে তৃণমূল প্রতিনিধি দল

আগরতলা, ৮ অক্টোবর: দীর্ঘ চাপানউতোর, টানাপোড়েন এবং প্রশাসনিক জটিলতার পর অবশেষে বিমানবন্দর থেকে গাড়িতে করে রাজ্য সফরে আসা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল রাজ্য কার্যালয়ের উদ্দ্যেশে রওয়ানা দিলেন।

বুধবার দুপুরে বিমানবন্দরে পৌঁছেই বাধার মুখে পড়ে তৃণমূল প্রতিনিধি দল। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে তর্ক-বিতর্ক ও অপেক্ষা। শেষে প্রশাসনের তরফে অনুমতি মেলায় প্রতিনিধিরা গাড়িতে উঠে রওয়ানা দেন নির্ধারিত গন্তব্যের দিকে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, যে কাজটা শুরুতেই করা যেত, সেটাকে অকারণে দীর্ঘায়িত করা হলো। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অপ্রয়োজনীয় হয়রানি

তাঁর অভিযোগ, বিরোধী দলের প্রতিনিধি দলকে অহেতুক বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি আরও বলেন, গণতান্ত্রিক পরিকাঠামোয় এভাবে একটা দলের সাংবিধানিক অধিকার খর্ব করা ঠিক নয়।

Releated Posts

শ্রীনগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার

আগরতলা, ২৭ জুলাই :অবৈধ মদ মজুত ও পাচারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার পুলিশ সফল অভিযান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top