News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লেম্বুছড়ায় সড়ক দুর্ঘটনায় নিরাপত্তা কর্মীর মৃত্যু, ঘাতক গাড়ি আটক ও চালকের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ
Image

লেম্বুছড়ায় সড়ক দুর্ঘটনায় নিরাপত্তা কর্মীর মৃত্যু, ঘাতক গাড়ি আটক ও চালকের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর
লক্ষ্মী পূজার সন্ধ্যায় ডিউটি শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুকুমার দেববর্মা নামে এক নিরাপত্তা কর্মী। জানা গেছে, মৃত সুকুমার দেববর্মা ট্রাইভেল ওয়েলফেয়ার সংস্থায় সিকিউরিটি গার্ড হিসাবে কর্মরত ছিলেন। সোমবার সন্ধ্যায় লেম্বুছড়া এলাকায় একটি বেপরোয়া গতির গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতেই মৃতের পরিবার ও স্থানীয় জনগণ লেম্বুছড়া এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের একটাই দাবি—অবিলম্বে ঘাতক গাড়িটিকে আটক ও চালককে গ্রেফতার করতে হবে।
আজ সকালেও ক্ষুব্ধ এলাকাবাসী ও মৃতের পরিবারের সদস্যরা রাস্তায় নেমে অবরোধ কর্মসূচি চালিয়ে যান। দীর্ঘক্ষণ পথ অবরোধের ফলে এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশবাহিনী।
ঘটনাকে কেন্দ্র করে লেম্বুছড়া ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top