News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লক্ষ্মীপুজোর রাতে ঘরে অগ্নিসংযোগ, চাঞ্চল্য
Image

লক্ষ্মীপুজোর রাতে ঘরে অগ্নিসংযোগ, চাঞ্চল্য

আগরতলা, ৭ অক্টোবর: লক্ষ্মীপুজোর আনন্দঘন রাতে অগ্নিকাণ্ডের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল। গতকাল গকুলনগর ভুঁইয়ারমাথা এলাকায় এক ব্যক্তির বাড়িতে রহস্যজনক অগ্নিসংযোগে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আচমকাই আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া বের হতে দেখা যায় ওই বাড়ি থেকে। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত বিশালগড় দমকলবাহিনীকে খবর দেন।খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। ফায়ার সার্ভিস কর্মীরা তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ঘরের কিছু রাখা জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

বাড়ির মালিকের অভিযোগ, জমি সংক্রান্ত বিবাদের জেরে দুষ্কৃতীরা ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেয় নকুল দাস নামে এক ব্যক্তির বাড়িতে। তবে আগুনে ঘরের মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যক্তি।

এই অঘটনের ফলে লক্ষ্মীপুজোর রাতেই গকুলনগর এলাকায় নেমে আসে আতঙ্কের ছায়া। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের খোঁজে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

Releated Posts

ডিজিপির অস্বাভাবিক মৃত্যু: রাজ্যপালের দ্বারস্থ সিপিআই(এম)

আগরতলা, ২৭ জুলাই: ডিজিপি অনুরাগ ধানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ত্রিপুরা হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে রাজ্যপালর…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

কুমারঘাটে যৌথ অভিযানে ৩৮ কৌটা ব্রাউন সুগার উদ্ধার, আটক ২

আগরতলা, ২৭ জুলাই : নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করে। গাড়িটিতে তল্লাশি…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শ্রীনগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার

আগরতলা, ২৭ জুলাই :অবৈধ মদ মজুত ও পাচারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার পুলিশ সফল অভিযান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top