News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভারত চায় বাংলাদেশে মুক্ত, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন: বিক্রম মিস্রি
Image

ভারত চায় বাংলাদেশে মুক্ত, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন: বিক্রম মিস্রি

নয়াদিল্লি, ৬ অক্টোবর : বাংলাদেশে “মুক্ত, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক” নির্বাচন যত দ্রুত সম্ভব অনুষ্ঠিত হোক, চাইছে ভারত। এমনই মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি।

সোমবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে (এমইএ) বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতির (ডিক্যাব) ২৩ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের সময় তিনি এ কথা বলেন।

মিস্রি বলেন, ভারতের পক্ষ থেকে নির্বাচনের ফলাফলের পর ঢাকায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে নয়াদিল্লি।

বৈঠকে এমইএ মুখপাত্র রণধীর জয়সওয়াল, বাংলাদেশ ও মিয়ানমারবিষয়ক যুগ্ম সচিব বি. শ্যাম, ডিক্যাব সভাপতি একেএম মঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান মামুন উপস্থিত ছিলেন।

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং এর প্রভাব নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, “এটি একটি বিচারিক ও আইনি প্রক্রিয়া। এ বিষয়ে দুই সরকারের মধ্যে সংলাপ ও পরামর্শ প্রয়োজন।”

তিনি আরও বলেন, “আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি এবং বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী।”

মিস্রি জোর দিয়ে বলেন, “আমাদের সম্পর্কে এমন ধারণা রাখা উচিত নয় যে, ভারতের কোনো পক্ষপাত রয়েছে বা আমরা কেবল একদল মানুষের সঙ্গে কাজ করছি এবং অন্যদের উপেক্ষা করছি।”

প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে সীমান্ত সমস্যা, পানি বণ্টন, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। মিস্রি স্বীকার করেন যে, “যেকোনো সম্পর্কেই কিছু স্বাভাবিক সমস্যা থাকে।”

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top