News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লক্ষীপূজায় মদ বিরোধী ও শব্দবাজি বিরোধী অভিযান, গ্রেফতার ১১
Image

লক্ষীপূজায় মদ বিরোধী ও শব্দবাজি বিরোধী অভিযান, গ্রেফতার ১১

আগরতলা, ৬ অক্টোবর : লক্ষীপূজাকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তৎপর হয়ে উঠেছে এনসিসি থানার পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় ব্যাপক মদ বিরোধী ও শব্দবাজি বিরোধী অভিযান চালানো হয়। এই বিশেষ অভিযানে মোট ১১ জন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রজিত মালাকার জানান, লক্ষীপূজার দিন ও রাতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আগেই কড়া নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছিল। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই আমরা এই অভিযান চালিয়েছি।

তিনি আরও জানান, ধৃতদের মধ্যে কয়েকজন মদ্যপ অবস্থায় জনবহুল এলাকায় উত্তেজনা তৈরি করছিল, আবার কয়েকজন নিষিদ্ধ শব্দবাজি ব্যবহার করছিল। অভিযানের সময় পুলিশ বেশ কিছু নিষিদ্ধ বাজিও উদ্ধার করেছে। ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তাদের আদালতে তোলা হয়েছে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top