News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কোজাগরী লক্ষ্মীপূজাকে ঘিরে জমে উঠেছে আগরতলার বাজার, ক্রেতা-বিক্রেতার মুখে উৎসবের আমেজ
Image

কোজাগরী লক্ষ্মীপূজাকে ঘিরে জমে উঠেছে আগরতলার বাজার, ক্রেতা-বিক্রেতার মুখে উৎসবের আমেজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ অক্টোবর: আগামীকাল কোজাগরী লক্ষ্মীপূজা। দেবী লক্ষ্মীর আরাধনাকে ঘিরে শহর ও গ্রাম—দু’জায়গাতেই এখন পুজোর প্রস্তুতিতে ব্যস্ত সর্বস্তরের মানুষ। আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেল উৎসবের রঙে রঙিন চিত্র। ধান, দুর্বা, আম্রপল্লব, ফুল, বেলপাতা, তুলসী, তিল, হরতকি, কলার খোল, খই, নাড়ু, নানা রকম ফল ও পূজার সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।
শহরের বিভিন্ন বাজার ও রাস্তার পাশে ছোট ছোট অস্থায়ী পসরা সাজিয়ে তুলেছেন বিক্রেতারা। দেবী লক্ষ্মীর পুজোয় উপাসনায় প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য সকাল থেকেই ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো।
একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, এবছর বিক্রি মোটের ওপর সন্তোষজনক। এক ব্যবসায়ী বলেন, “প্রতিবছরের মতো এবছরও কোজাগরী লক্ষ্মীপূজাকে ঘিরে মানুষ বেশ উৎসাহী। ধান, খই, নাড়ু, তিল, ফলমূলের ভালো চাহিদা রয়েছে। সকাল থেকেই ক্রেতাদের আনাগোনা লেগেই আছে।”

আরেকজন বিক্রেতা জানান, “বাজারে জিনিসের দাম তুলনামূলক কিছুটা বেশি হলেও বিক্রি স্বাভাবিক। পুজোর আমেজে মানুষ খুশি মনে কেনাকাটা করছেন।”

অন্যদিকে ক্রেতারাও জানিয়েছেন, কোজাগরী পূজা তাঁদের জীবনে এক বিশেষ আনন্দের দিন। দেবী লক্ষ্মীর কৃপা কামনায় ঘরে ঘরে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

সব মিলিয়ে, কোজাগরী লক্ষ্মীপূজার আগের দিন আগরতলার বাজারে জমে উঠেছে উৎসবের আমেজ, পসরা সাজানো দোকানে ব্যস্ত ব্যবসায়ী ও ক্রেতাদের ভিড়েই যেন প্রকাশ পাচ্ছে উৎসব-পূর্ব উচ্ছ্বাসের চিত্র।

Releated Posts

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজীব ভট্টাচার্যের

নয়াদিল্লি, ২৭ জুলাই: আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সাক্ষাৎকালে ত্রিপুরার বর্তমান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

ডিজিপির অস্বাভাবিক মৃত্যু: রাজ্যপালের দ্বারস্থ সিপিআই(এম)

আগরতলা, ২৭ জুলাই: ডিজিপি অনুরাগ ধানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ত্রিপুরা হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে রাজ্যপালর…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

কুমারঘাটে যৌথ অভিযানে ৩৮ কৌটা ব্রাউন সুগার উদ্ধার, আটক ২

আগরতলা, ২৭ জুলাই : নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করে। গাড়িটিতে তল্লাশি…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শ্রীনগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার

আগরতলা, ২৭ জুলাই :অবৈধ মদ মজুত ও পাচারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার পুলিশ সফল অভিযান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top