News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুই ছেলের খুনের মাস্টারমাইন্ডকে পুলিশ গ্রেফতার করছে না, অভিযোগ, প্রতিবাদে আমবাসা-কমলপুর রাস্তা অবরোধ
Image

দুই ছেলের খুনের মাস্টারমাইন্ডকে পুলিশ গ্রেফতার করছে না, অভিযোগ, প্রতিবাদে আমবাসা-কমলপুর রাস্তা অবরোধ

আগরতলা, ৪ অক্টোবর : সুরমার আশিস দাস ও তাঁর ভাইয়ের হত্যাকান্ডের প্রতিবাদে ধলাই জেলা পুলিশ সুপারের দারস্থ হতে এসেছিলেন পরিবারের লোকজন। কিন্তু পুলিশের সহযোগিতা না পেয়ে দুর্ভোগের শিকার হয় আশীষ দাসের পরিবার। এরই প্রতিবাদে শনিবার দুপুরে আমবাসা ধাহুলিয়া এলাকায় আমবাসা – কমলপুর সড়ক অবরোধ করেন তাঁরা।

পরিবারের অভিযোগ, দীর্ঘ দিন পেরিয়ে গেলেও দুই ছেলের হত্যাকান্ডের মূল অভিযুক্তকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি। ঘটনায় নামজাদা অভিযুক্ত থাকা সত্ত্বেও প্রশাসনের নীরবতা এবং তদন্তে গড়িমসি নিয়ে প্রশ্ন তুলছেন মৃতদের পরিজন। আশিস দাসের মা জানান, আমার দুই ছেলেকে নির্মমভাবে খুন করা হয়েছে। আমরা ন্যায়বিচার চাই। পুলিশ জানে কে করেছে, তবুও কিছু করছে না। উল্টো তাঁদের বাড়িতে হামলা করা হচ্ছে।

অবরোধে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা জানান, পুলিশের নিষ্ক্রিয়তার ফলে অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা দাবি করেন, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে এবং পরিবারকে নিরাপত্তা দিতে হবে।

এদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। তবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে পদক্ষেপের আশ্বাস না পেলে আন্দোলন আরও বড় করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পরিবার।

Releated Posts

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের ঘটনায় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি যুব মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার ব্যক্তিগত বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় জড়িতদের…

ByByReshmi Debnath Jul 27, 2026

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026
Scroll to Top