News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ট্রেনযাত্রাপথে ‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা
Image

ট্রেনযাত্রাপথে ‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ২৮ সেপ্টেম্বরঃ মহাষষ্ঠীর সকালে উত্তর ত্রিপুরা সফরে রওনা দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। আগরতলা থেকে ট্রেনে যাত্রাপথেই তিনি মনোনিবেশ করে শোনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’।

প্রতিমাসের শেষ রবিবার সকালে দেশজুড়ে সম্প্রচারিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নানা জাতীয় ইস্যু ও সামাজিক বার্তা তুলে ধরেন। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে সফরপথেও সেই বার্তা মন দিয়ে শোনেন মুখ্যমন্ত্রী।

এদিন উত্তর জেলায় পৌঁছে মুখ্যমন্ত্রী মহাষষ্ঠীর শুভলগ্নে প্রসিদ্ধ কালী মন্দিরে পূজা দেন। পাশাপাশি রামকৃষ্ণ আশ্রমেও এদিন পূজার্চনা করেছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

ত্রিপুরার উচ্চশিক্ষা খাতে কেন্দ্রীয় সহায়তার দাবি, শীঘ্রই নিয়োগ হবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য

আগরতলা, ১০ জুন: রাজ্যের উচ্চশিক্ষা পরিকাঠামোর সম্প্রসারণ, নতুন কলেজগুলির অধিভুক্তিকরণ সংক্রান্ত জটিলতা নিরসন এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026
Scroll to Top