News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চতুর্থীতে শহরের বিভিন্ন প্যান্ডেলে দুর্গোৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
Image

চতুর্থীতে শহরের বিভিন্ন প্যান্ডেলে দুর্গোৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর : শহরের বিভিন্ন পুজো প্যান্ডেলে আজ চতুর্থীর দিনে মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা উপস্থিত থেকে দুর্গোৎসবের শুভ উদ্বোধন করেন। এদিন তিনি জয়নগরের যুব সমাজ ক্লাব আয়োজিত দুর্গাপূজায় অংশগ্রহণ করে মা দুর্গার আশীর্বাদ গ্রহণ করেন।

মুখ্যমন্ত্রী পূজা পরিক্রমায় “নবদিগন্ত ক্লাব, জয়নগর” এবং ব্লাডমাউথ ক্লাব আয়োজিত এ বছরের শারদীয়া দুর্গোৎসবে অংশ নেন, যেখানে মায়ের দর্শন করেন এবং উপস্থিত সকলের সঙ্গে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন। পরবর্তীতে তিনি কুঞ্জবন সেবক সংঘ আয়োজিত মাত্রী আরাধনায় অংশগ্রহণ করে আশীর্বাদ গ্রহণ করেন।

এছাড়াও মুখ্যমন্ত্রী বিভিন্ন এলাকায় বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এদিন। বড়দোয়ালী বিধানসভার বিভিন্ন ওয়ার্ডের মায়েদের হাতে দুর্গোৎসবের উপহার তুলে দেন। এদিন বড়দোয়ালী বিধানসভার ৩৭ নং ওয়ার্ডের ৩৩ নং বুথের (কালী টিলা) মায়েদের হাতে উপহার তুলে দেন। বড়দোয়ালী বিধানসভার ৪০ নং ওয়ার্ডের মায়েদের মাঝে দুর্গোৎসবের উপহার বিতরণ করেন। বড়দোয়ালী বিধানসভার ৩২ নং ওয়ার্ডের মায়েদের মধ্যে পূজার উপহার প্রদান করেন। এছাড়াও বড়দোয়ালী বিধানসভার ৩৪ নং ওয়ার্ডের মহিলাদের মধ্যে উপহার বিতরণ করেন।

উল্লেখ্য, চতুর্থীর দিনে মুখ্যমন্ত্রী শহরের বিভিন্ন প্যান্ডেলে পুজোর শুভ সূচনা ও মায়েদের হাতে উপহার তুলে দেওয়ার মাধ্যমে দুর্গোৎসবকে আরও প্রাণবন্ত করে তুলেছেন।

Releated Posts

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top