News Flash

Image

৬০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার এক যুবক

আগরতলা, ২৪ সেপ্টেম্বর : গোপন খবরের ভিত্তিতে আমতলী থানার পুলিশ গতকাল সন্ধ্যায় আমতলী বাইপাস সংলগ্ন এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়েছে। তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজা সহ গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে গিয়েছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন ওসি পরিতোষ দাস।

ওসি পরিতোষ দাস বলেন, গোপন খবরের ভিত্তিতে আমতলী থানায় খবর আসে গাড়ি করের গাঁজা পাচার করা হবে। ওই খবরের পুলিশ অভিযান চালিয়েছে। আমতলী বাইপাস সংলগ্ন এলাকায় আসামাত্রই ওই গাড়িটি অপর একটি গাড়িতে ধাক্কা দেয়। গাড়িতে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজা সহ গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে গিয়েছে। বাজেয়াপ্ত গাঁজা বাজারমূল্য আনুমানিক ৬ লক্ষাধিক টাকা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ধৃত মলয়নগর রেন্টাস কলোনি এলাকায় বাসিন্দা সেন্টু চন্দ্র দাস। ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Releated Posts

এমবিবি বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির ঘটনায় দুই অটোচালক গ্রেপ্তার

আগরতলা, ২৮ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরের বাইরে এক মহিলা যাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

ত্রিপুরা সরকার ও এনএসই-র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, আর্থিক সচেতনতা ও শিল্পোন্নয়নে নতুন দিগন্ত: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং শিল্প ও ব্যবসার জন্য মূলধন সংগ্রহ সহজ…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

অবৈধভাবে ভারতে প্রবেশ: পাকিস্তানি বৃদ্ধাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার জরিমানা

আগরতলা, ২৮ জুলাই: বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৬৫ বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top