News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ছাত্রী নিবাসে মহিলা নাইট গার্ডের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

ছাত্রী নিবাসে মহিলা নাইট গার্ডের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আগরতলা, ২৩ সেপ্টেম্বর : তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের তফসিলি ছাত্রী নিবাসে মহিলা নাইট গার্ডের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। তবে কি কারণে তিনি ফাঁসিতে আত্মঘাতী হয়েছে এখনো পর্যন্ত জানা যায় নি।

ঘটনার বিবরণে জানা যায়, আনুমানিক ৪৫ বছর বয়স্কা দীপ্তি রানী শুক্ল দাস নামের এক মহিলা নাইট গার্ডের দায়িত্ব পালন করে আসছিলেন দীর্ঘদিন ধরে। যথারীতি সোমবার তার কাজ শেষ করে নিজের কক্ষে ছিলেন, মঙ্গলবার সকালে হঠাৎ করে হোস্টেলের জনৈকা ছাত্রী বিষয়টা প্রত্যক্ষ করে হোস্টেল সুপারকে জানায় এবং পরবর্তী সময়ে ঘটনার খবর চাউর হয়।

পরবর্তীতে খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে। তবে কি কারনে হোস্টেলের নাইট গার্ড ফাঁসিতে আত্মঘাতী হয়েছে এই বিষয়টা নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে, এর পেছনে অন্তর নিহিত কোন রহস্য রয়েছে কিনা এটাই এখন এলাকা জুড়ে গুঞ্জন।

তবে হোস্টেল সুপার শিপ্রা দত্ত সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় দাবি করেছেন,,দীর্ঘদিন ধরেই দীপ্তি রানী শুক্ল দাস বাড়ির অর্থনৈতিক অসচ্ছলতার কথা বলতেন, তিনি আশঙ্কা প্রকাশ করছেন অর্থনৈতিক চাপেই এই ঘটনা সংগঠিত হতে পারে। আরো জানা গেছে, বেশ কয়েক বছর আগে তার স্বামী বিষ পান করে আত্মহত্যা করেছিলেন। এইভাবে একজন হোস্টেল নাইট গার্ডের আত্মহত্যার ঘটনার পেছনে থাকা কারণ তদন্তক্রমে বেরিয়ে আসুক, এটাই দাবি উঠছে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top