News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৈলাসহরে বিজেপি যুব মোর্চার উদ্যোগে ম্যারাথন দৌড় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনী প্রদর্শনী
Image

কৈলাসহরে বিজেপি যুব মোর্চার উদ্যোগে ম্যারাথন দৌড় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনী প্রদর্শনী

আগরতলা, ২৩ সেপ্টেম্বর : চলতি মাসের ১৭ তারিখ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে শুরু হওয়া পনেরো দিনের বিশেষ কর্মসূচির অঙ্গ হিসাবে আজ সকালে কৈলাসহরে এক বর্ণাঢ্য ম্যারাথন দৌড়ের আয়োজন করে ঊনকোটি জেলা বিজেপি যুব মোর্চা।

এদিন সকাল বেলায় ঊনকোটি কলাক্ষেত্রের সামনে থেকে শুরু হয় দৌড়টি। শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে পুনরায় ঊনকোটি কলাক্ষেত্রের সামনে এসে এর সমাপ্তি ঘটে।ম্যারাথনের পাশাপাশি এদিন ঊনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনী প্রদর্শিত হয়, যা উপস্থিত মানুষের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা বিজেপি সভাপতি বিমল কর, সাধারণ সম্পাদক অরুন সাহা, ঊনকোটি জেলা যুব মোর্চার সভাপতি অরূপ ধর, কৈলাসহর পুরপরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, বরিষ্ঠ আইনজীবী সন্দ্বীপ দেবরায়, কৈলাসহর মন্ডল সভাপতি প্রীতম ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মীরা।

ঊনকোটি জেলা বিজেপির সভাপতি বিমল কর বলেন—“নরেন্দ্র মোদি এক প্রেরণার নাম। তিনি দেশের সেবা ও উন্নয়নের জন্য আজীবন নিজেকে উৎসর্গ করেছেন। কৈলাসহরে এই ধরণের কর্মসূচি আয়োজনের মাধ্যমে যুব সমাজকে তাঁর পথ অনুসরণ করতে উদ্বুদ্ধ করা হচ্ছে। আগামী দিনে বিজেপির শক্তি আরও বৃদ্ধি পাবে যুবদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে।”

উল্লেখযোগ্য যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচি আগামী ২রা অক্টোবর পর্যন্ত চলবে।

Releated Posts

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top