News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মুখ্যমন্ত্রীর মানবিক মুখ, অসুস্থ রক্তদাতার পাশে দাঁড়ালেন স্বয়ং মুখ্যমন্ত্রী
Image

মুখ্যমন্ত্রীর মানবিক মুখ, অসুস্থ রক্তদাতার পাশে দাঁড়ালেন স্বয়ং মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ সেপ্টেম্বর : রাজনৈতিক সভা, জনসংযোগ এবং প্রশাসনিক দায়িত্ব সামলানোর মাঝেও মানবিকতার পরিচয় দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। আজ আগরতলা প্রেস ক্লাবের বিজেপি ওবিসি মোর্চার উদ্যোগে এক স্বেচ্ছা রক্তদান শিবিরে ঘটে গেল এক অনন্য ঘটনা, যেখানে এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে, মঞ্চে ভাষণরত মুখ্যমন্ত্রী নিজেই এগিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা পরিষেবা দিলেন।

জানা গিয়েছে, শিবির চলাকালীন চানমারি এলাকার বাসিন্দা শঞ্জিত দাস হঠাৎ শিবিরে অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত স্বেচ্ছাসেবকরা প্রথমে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়লেও, সেই সময় মঞ্চে ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। তিনি তৎক্ষণাৎ ভাষণ থামিয়ে নামেন মঞ্চ থেকে এবং অসুস্থ যুবকের কাছে ছুটে যান এবং তাঁর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। জানা যায়, তিনি এখন স্থিতিশীল।

এই ঘটনায় উপস্থিত জনতার মধ্যে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। একজন সাধারণ মানুষের পাশে এইভাবে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুধু একজন প্রশাসক নন, একজন সংবেদনশীল মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচয় দিয়েছেন।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top