News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অনুপ্রবেশ বন্ধের দাবিতে ত্রিপুরায় আগামী ১৩ অক্টোবর ১২ ঘন্টার বনধ, প্রাক্তন জঙ্গি নেতা তথা তিপরা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মার নেতৃত্বে আসরে অরাজনৈতিক মঞ্চ ও নাগরিক সমাজ
Image

অনুপ্রবেশ বন্ধের দাবিতে ত্রিপুরায় আগামী ১৩ অক্টোবর ১২ ঘন্টার বনধ, প্রাক্তন জঙ্গি নেতা তথা তিপরা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মার নেতৃত্বে আসরে অরাজনৈতিক মঞ্চ ও নাগরিক সমাজ

আগরতলা, ২০ সেপ্টেম্বর : জাতীয় স্বার্থে অনুপ্রবেশ ঠেকানো খুবই জরুরি। কিন্তু অনুপ্রবেশ ইস্যুতে শাসক জোট শরিক তিপরা মথা সম্ভবত রাজ্যের অস্থিরতার পরিবেশ তৈরী হোক চাইছে। তবে কৌশলে অরাজনৈতিক মঞ্চের আড়ালে থাকছে। কারণ, অনুপ্রবেশ বন্ধের দাবিতে প্রাক্তন জঙ্গি নেতা তথা বর্তমানে তিপরা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা আগামী ১৩ অক্টোবর ত্রিপুরায় অরাজনৈতিক মঞ্চ ও নাগরিক সমাজের পক্ষে ১২ ঘন্টার বন্ধের ডাক দিয়েছেন। তাতে নিশ্চিত, তিনি ওইদিন গোটা রাজ্যকে স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন।

আজ বিধায়ক আবাসে সাংবাদিক সম্মেলনে রঞ্জিত বলেন, কেন্দ্র সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল অনুপ্রবেশকারীদের শনাক্ত করে স্বদেশে ফেরত পাঠানোর জন্য প্রশাসনিক অভিযান শুরু করা হোক। কিন্তু এখনো পর্যন্ত ত্রিপুরা সরকার এই নির্দেশিকা লাগু করেনি। ফলে, প্রতিনিয়তই রাজ্যের সীমান্ত এলাকা ব্যবহার করে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে।

তাঁর দাবি, স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে শরণার্থীদের ভ্রমণ সংক্রান্ত নথির বাধ্যবাধকতা থেকে ছাড় দেওয়া হয়েছে। গত বছর কার্যকর হওয়া সিএএ অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর বা তার আগে যাঁরা ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে এসেছেন, সেই সমস্ত নির্দিষ্ট সংখ্যালঘু গোষ্ঠীর মানুষ ভারতীয় নাগরিকত্বের যোগ্য বলে বিবেচিত হবেন। নতুন নির্দেশ অনুযায়ী, ২০২৪ সালের শেষ অবধি যাঁরা ভারতে এসেছেন, তাঁদের নথিপত্র বৈধ না হলেও অপরাধী হিসেবে গণ্য করা হবে না। এই নতুন নির্দেশিকার ফলে রাজ্যে অনুপ্রবেশ রুখা সম্ভব হবে না।

এদিন তিনি আরও বলেন, বেশ কিছুদিন আগে আমবাসা, বিলেনিয়ায় অনুপ্রবেশকারীদের আটক করা হয়েছে। তাছাড়া, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরের প্রাক্কালে উদয়পুরে পাঁচজন বাংলাদেশী নাগরিককে আটক করেছে পুলিশ। এবিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, পুলিশ ও বিএসএফ অনুপ্রবেশকারী রুখতে সর্বদা সজাগ রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে পুলিশ ও বিএসএফের চোখে ধুলো নিয়ে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত অনুপ্রবেশ হচ্ছে। তাই ১৩ অক্টোবর অরাজনৈতিক মঞ্চ ও নাগরিক সমাজের পক্ষ থেকে রাজ্যে ১২ ঘণ্টার বনধের ডাক হয়েছে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top