News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রকাশ্যে মহিলাকে পুড়িয়ে হত্যা এবং দলীয় অফিস ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভে সামিল সিপিআইএম
Image

প্রকাশ্যে মহিলাকে পুড়িয়ে হত্যা এবং দলীয় অফিস ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভে সামিল সিপিআইএম

আগরতলা, ২০ সেপ্টেম্বর : প্রকাশ্যে মহিলাকে পুড়িয়ে হত্যা এবং দলীয় অফিস ভাঙচুরের প্রতিবাদে পুলিশ সদর কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হয়েছে সিপিআইএম। ওই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও বাম নেতা কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। তাতে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

এদিন বাম নেতা অমল চক্রবর্তী বলেন, গত ১৮ সেপ্টেম্বর কয়েকজন দুষ্কৃতি অঞ্জলি সরকার ও তার স্বামীর উপর তাদের দোকানে গিয়ে চড়াও হয়। তাদের বেধড়ক মারধর করেছেন,বলে অভিযোগ। এমনকি তার স্ত্রীর গোপন ছবি প্রকাশ্যে এনে তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে। ওই বিষয়কে কেন্দ্র করে ৪ – ৫ জন স্বামী স্ত্রীর উপর আক্রমণ চালায়। ঘটনায় পুলিশে খবর দেওয়া হলেও পুলিশ আসেনি বলে অভিযোগ মৃতার স্বামীর। পরে তারাই থানায় গিয়ে অভিযোগ জানিয়েছেন। বাড়িতে ফেরার পথে রাস্তায়ও তাদেরকে আক্রমনের চেষ্টা করে। কিন্তু ১৯ সেপ্টেম্বর সকালে হঠাৎ খবর আসে বাজারে অগ্নিদগ্ধ অবস্থায় মহিলার মৃতদেহ পড়ে আছে। সঙ্গে সঙ্গে ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতার স্বামীর দাবি লিটন দাস ও মান্না মজুমদারের বিরুদ্ধে এই গোটা ঘটনাটি সংঘটিত হয়েছে। মান্না মজুমদার বিধায়ক জিতেন মজুমদারের ভাতিজা বলে জানা গেছে। এরই প্রতিবাদে সরব হয়েছে সিপিআইএম।

তাঁর অভিযোগ, বিজেপি সরকারের আমলে সিপিআইএমের দলীয় কার্যালয় একাধিকবার ভাঙচুর করা হয়েছে। গতকাল রাতেও প্রতাপগড়ে সিপিআইএম পার্টি অফিসে চালানো হলো বুলডোজার। তাছাড়া, রাজ্যে বিভিন্ন অপারাধমূলক ঘটনার প্রতিবাদে মিছিল করে পুলিশ সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top