News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সেবা পাক্ষিক সপ্তাহের অঙ্গ হিসেবে দুর্গাপূজাকে সামনে রেখে মেখলীপাড়ায় ৬০০ মহিলার মধ্যে বস্ত্র বিতরণ
Image

সেবা পাক্ষিক সপ্তাহের অঙ্গ হিসেবে দুর্গাপূজাকে সামনে রেখে মেখলীপাড়ায় ৬০০ মহিলার মধ্যে বস্ত্র বিতরণ

আগরতলা,১৯ সেপ্টেম্বর: আসন্ন শারদীয়া দুর্গাপূজাকে সামনে রেখে সদর গ্রামীণ জেলার অন্তর্গত ৫-খয়েরপুর বিধানসভার মেখলীপাড়া চা-বাগান এলাকায় প্রায় ৬০০জন মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ডল সভাপতি রাজেশ ভৌমিক, গ্রামীণ জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে ২ রা সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসুচি হাতে নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে মাতৃশক্তির হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হচ্ছে।
সমাজের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয় মহিলারা নতুন বস্ত্র পেয়ে খুশি প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Releated Posts

কৃষকরাই অন্নদাতা, তাঁদের উন্নয়নেই দেশের অগ্রগতি: কৃষিমন্ত্রী

আগরতলা, ৩০ জুলাই: কৃষকরা যদি কৃষিপণ্য উৎপাদন বন্ধ করে দেন, তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয়। কৃষি ব্যবস্থা ভেঙে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার শিক্ষার্থীদের চারদিনের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি

আগরতলা, ৩০ জুলাই : জাতীয় সংহতি, সাংস্কৃতিক সম্প্রীতি এবং যুবসমাজের সর্বাঙ্গীণ বিকাশের লক্ষ্যে অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার উদয়পুরস্থিত…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

মানবপাচার রোধে সক্ষমতা বৃদ্ধির কর্মশালার আয়োজন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের

আগরতলা, ৩০ জুলাই: সীমান্ত এলাকায় মানবপাচার প্রতিরোধে নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার…

ByByReshmi Debnath Jul 30, 2026

কলমচৌড়ায় পুলিশের অভিযানে ১০২ কেজি শুকনো গাঁজা উদ্ধার, নতুন ওসির নেতৃত্বে বড় সাফল্য

আগরতলা, ৩০ জুলাই: গতকাল রাতে কলমচৌড়া থানার নবনিযুক্ত ওসি হিমাদ্রি সরকারের নেতৃত্বে উত্তর কলমচৌড়া এলাকায় একটি বিশেষ অভিযানে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026
Scroll to Top